বিশ্বজিৎ চন্দ্র সরকার:- বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে বিহান মন্ডল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ফেরধরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশুটি হঠাৎ নিখোঁজ হলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা মিলে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিহান মন্ডল উপজেলার ফেরধরা গ্রামের নির্মল মন্ডলের ছেলে। আরও পড়ুন তেবাড়িয়া ঈদগাহ ময়দানে ইমাম ও কমিটি নির্বাচিত
107
বিশ্বজিৎ চন্দ্র সরকার:- বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে বিহান মন্ডল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ফেরধরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশুটি হঠাৎ নিখোঁজ হলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা মিলে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বিহান মন্ডল উপজেলার ফেরধরা গ্রামের নির্মল মন্ডলের ছেলে।
Leave a Reply