
আমির হোসেনঃ ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সৌজন্যে জাতীয় পাট দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। শুক্রবার ৬মার্চ সকালে জেলা প্রসাশনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হন।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহি অফিসার মিজ্ সেগুপ্তা মিনহাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ শাকিলা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ ইসরাত জাহান মিলি, আতিরিক্ত উপপরিচালক (শস্য) প্রমুখ।
এসময় ঝালকাঠি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সদস্যগণ, পাট চাষিবৃন্দ, উদ্যোক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায়, পরিবেশ দূষণ রোধ ও পাটের হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ সরকার “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০” প্রণয়ন করেছে তা নিয়ে আলোচনা করা হয়।
> এ আইনের আওতায় ধান, চাল, গম, ভূট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা, পোল্ট্রি ফিড, ফিস ফিড ও তুষ-খুদ-কুঁড়া মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
> আইন অমান্যকারীর শান্তি অনধিক ০১ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।
> অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটপণ্যের ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য লাইসেন্স গ্রহণ করা বাধ্যতামূলক।
> লাইসেন্সবিহীন পাট ও পাটপণ্যের ব্যবসা পরিচালনার শান্তি অনধিক ৩ বছরের কারাদণ্ড বা অনধিক ০১ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।
এছাড়া, পাট চাষে কৃষকদের অনুপ্রেরণা ও সরকারি অনুদানের আশ্বাস দেয়া হয় হয়।
জাতীয় স্বার্থে পাটখাতের উন্নয়ন, সম্প্রসারণ ও পরিবেশ রক্ষায়- পাট ও পাটজাত পণ্যের ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য অনলাইন লাইসেন্স গ্রহণ ও নিয়মিত নবায়ন করণ,পাট আইন-২০১৭ এবং মোড়কীকরণ আইন-২০১০ বাস্তবায়নে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন
Leave a Reply