1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ ঝালকাঠিতে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ, বাড়বে কৃষি ও মাছের উৎপাদন বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট

রাজিবপুরের বাউলপাড়ায় অন্ধ সিরাজুলের মানবেতর জীবন—সরকারি সহায়তার আকুতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫০ বার পঠিত
69

নিজস্ব প্রতিনিধি, তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বাউলপাড়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম (পিতা: মৃত আব্দুল মান্নান) এখন স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত থাকার কারণে ধীরে ধীরে তিনি সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন। বর্তমানে দুটি চোখই অন্ধ হয়ে যাওয়ায় তিনি স্বাভাবিক চলাফেরা তো দূরের কথা, নিজের প্রয়োজনীয় কাজটুকুও করতে পারেন না।

২ মার্চ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, এক সময় কর্মক্ষম ও পরিশ্রমী মানুষ হিসেবে পরিচিত সিরাজুল এখন সম্পূর্ণ অসহায়। ডায়াবেটিসের জটিলতার কারণে তার শরীরের বিভিন্ন স্থানে ঘা দেখা দিয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও পুষ্টিকর খাবারের অভাবে তার শারীরিক অবস্থা দিন দিন আরও অবনতি হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ, ইনসুলিন এবং বিশেষ খাদ্যতালিকার প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না।

সিরাজুল ইসলামের স্ত্রী জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তার স্বামী। অসুস্থ হয়ে পড়ার পর থেকে সংসারে নেমে এসেছে চরম দুর্দশা। দুই সন্তানকে ঠিকমতো খাবার জোগানোই এখন কঠিন হয়ে পড়েছে, পড়ালেখা তো দূরের কথা। প্রতিবেশীদের সহায়তায় কোনোভাবে দিন পার হলেও তা নিয়মিত নয়। অনেক সময় ধার-দেনা করেই সংসার চালাতে হচ্ছে।

অন্ধত্বের কারণে সিরাজুল নিজে কোথাও কাজ করতে পারেন না। হাঁটতে গেলেও কারও সহায়তা লাগে। তার কণ্ঠে এখন শুধুই হতাশা ও বাঁচার আকুতি। তিনি সরকারের কাছে আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা এবং প্রতিবন্ধী ভাতার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের সহযোগিতাও কামনা করেন।

এলাকাবাসী জানান, সিরাজুল ইসলাম অত্যন্ত সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। হঠাৎ অসুস্থতা তার পুরো পরিবারকে বিপর্যস্ত করে দিয়েছে। তারা দাবি করেন, সরকারি ভাবে বিশেষ সহায়তা, চিকিৎসা ব্যবস্থা এবং প্রতিবন্ধী ভাতার আওতায় দ্রুত অন্তর্ভুক্ত করা হলে পরিবারটি নতুন করে বাঁচার আশা পাবে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, এমন অসহায় পরিবারের পাশে সরকারি ও বেসরকারি উদ্যোগ জরুরি। সমাজের বিত্তবান ব্যক্তিরাও এগিয়ে এলে সিরাজুল ইসলামের চিকিৎসা ও সন্তানদের শিক্ষার ব্যবস্থা করা সম্ভব হতে পারে।

অন্ধত্ব, দারিদ্র্য ও অসুস্থতার সাথে লড়াই করে বেঁচে থাকা সিরাজুল ইসলামের পরিবার এখন একটি সহানুভূতিশীল হাতের অপেক্ষায়। যথাযথ সহায়তা পেলে হয়তো আবারও স্বপ্ন দেখতে পারবে এই অসহায় পরিবারটি।

আরও খবর: চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park