
মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম :
চট্টগ্রামের রাউজান-৬ আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
সরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২০১ ভোট। মোমবাতি প্রতীকের অধ্যক্ষ ইলিয়াস নুরী পেয়েছেন ২৬ হাজার ৬৯৬ ভোট।
দাঁড়িপাল্লা প্রতীকে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহ জাহান মঞ্জু পেয়েছেন ২১ হাজার ১৩ ভোট। মাতাল প্রতীকের প্রার্থী নাছির উদ্দীন তালুকদার পেয়েছেন ৮২০ ভোট।
এছাড়া ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৯ হাজার ২৪৫ এবং ‘না’ ভোট ৫২ হাজার ৮৩৬।
ফলাফল ঘোষণার পর ডাবুয়া তারাচরণ কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে রেজাল্ট শিট নবনির্বাচিত সংসদ সদস্যের পুত্র সামির কাদের চৌধুরীর হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জহুর মিয়া, কৃষক দলের সভাপতি দিল মোহাম্মদ, উপজেলা যুবদল নেতা ফোরকান উদ্দীন, ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মো. সোয়াইব, যুবদল নেতা আবদুল মান্নান, বিএনপি নেতা ইলিয়াছ, যুবদল নেতা বেলাল উদ্দীন, ওসমান, মোরশেদ, মিজান, রুমান, ইয়াকুব, অ্যাডভোকেট জুনাইদ, জয়নাল, আবু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বলেন, এ বিজয় রাউজানবাসীর আস্থা ও সমর্থনের প্রতিফলন। নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবেন বলে তারা আশা প্রকাশ করেন।
আরও পড়ুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গোপালগঞ্জের তিন আসনেই বিএনপির জয়।
Leave a Reply