1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

তারেক জিয়া যশোরের অমিতসহ বিএনপির সংসদ সদস্যদের পরিচয় করিয়ে দিলেন

  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পঠিত
112

মোঃ মালেকুজ্জামান (কাকা)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একটি রাজনৈতিক দল ৫ আগস্টের পর থেকে মা-বোনদের তুচ্ছ-তাচ্ছিল্য করছে। তাদের ঘরে বন্দি রাখতে চাচ্ছে। তারা সাধারণ মানুষের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। যারা মানুষকে এমন অসৎ প্রস্তাব দেয়, তারা কীভাবে ‘সৎ লোকের শাসন’ কায়েম করবে?’ তিনি সোমবার যশোরের সমাবেশে যশোর ৩ অনিন্দ ইসলাম অমিতসহ দক্ষিনাঞ্চলের সাত জেলার ধানের শীষ প্রতীকের সংসদ সদস্যদের জনতার সাথে পরিচয় করিয়ে দেন। তিনি ধানের শীষ মার্কায় ভোট দিতে আহ্বান জানান।

সমাবেশে প্রধান অতিথি তারেক রহমান বলেন, ‘একটি দলের প্রধান বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকারে জানিয়েছেন ক্ষমতায় গেলে তারা নারীদের কোন চোখে দেখবেন। অথচ গতরাতেই সেই নেতা কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন। যে দল নারীদের নিয়ে এমন আপত্তিকর কথা বলে, তারা ক্ষমতায় গিয়ে দেশবাসীকে ভালো কিছু দিতে পারবে না। তাদের আসল চরিত্র ধরা পড়ে যাওয়ায় এখন তারা ‘অ্যাকাউন্ট হ্যাক’ হওয়ার মতো জলজ্যান্ত মিথ্যার আশ্রয় নিচ্ছে।’

নারীদের উন্নয়ন ও অধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘নারীদের শিক্ষিত করে তুলতে বেগম খালেদা জিয়া নারী শিক্ষা অবৈতনিক করেছিলেন। এবার বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি মা-বোনের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে।’
নির্বাচনে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘বিগত সরকারের মতো ‘আমি-ডামি’ আর ‘নিশিরাতের ভোট’ করে যেভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক একইভাবে বর্তমান নির্বাচনকেও বাধাগ্রস্ত করতে একটি দল উঠেপড়ে লেগেছে। ভোট গণনার নামে কেউ যেন কোনো অনৈতিক সুযোগ নিতে না পারে, সে জন্য তাদের প্রতিহত করতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত উলাসী খালসহ এ অঞ্চলের খাল-বিল পুনঃখনন এবং জলাবদ্ধতা নিরসনে জিকে প্রকল্প পুণরায় চালু করা হবে। বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প নেওয়া হবে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনে। বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম-মুয়াজ্জিম ও অন্য ধর্মের পুরোহিতদের রাষ্ট্র সম্মানী দেবে। বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে দেশ গড়বে।

যশোরে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারীদেরকে শিক্ষিত করে তুলতে বেগম জিয়া মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন, এবার খালেদা জিয়ার দল সরকার গঠন করতে পারলে মা-বোনদের হাতে ফ্যামিলিকার্ড পৌঁছে দেওয়া হবে।
সোমবার ২ফেব্রুয়ারী দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বেলা দেড়টার দিকেই জনসভায় কার্যক্রম শুরু হয়। জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী, অধ্যাপক নার্গিস বেগম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরদার, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু প্রমুখ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জনসভা পরিচালনা করে।

এদিন সকাল থেকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল থেকে দলীয় প্রার্থীসহ নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেন। এতে বেলা ১২টার আগেই মাঠ মানুষে পূর্ণ হয়।

সমাবেশে দলের চেয়ারম্যান তারেক রহমান যশোরসহ এই ৭ জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকধারী প্রার্থীরা হলেন মো. নুরুজ্জামান লিটন (যশোর-১), মোছাঃ সাবিরা সুলতানা (যশোর-২), অনিন্দ্য ইসলাম অমিত (যশোর-৩), মতিয়ার রহমান ফারাজী (যশোর-৪), রশীদ আহমাদ (যশোর-৫), মো. আবুল হোসেন আজাদ (যশোর-৬); রেজা আহাম্মেদ (কুষ্টিয়া-১), রাগীব রউফ চৌধুরী (কুষ্টিয়া-২), মো. জাকির হোসেন সরকার (কুষ্টিয়া-৩), সৈয়দ মেহেদী আহ্‌মেদ রুমী (কুষ্টিয়া-৪);
মো. শরীফুজ্জামান (চুয়াডাঙ্গা-১), মাহমুদ হাসান খান (চুয়াডাঙ্গা-২); মাসুদ অরুন (মেহেরপুর-১), মো. আমজাদ হোসেন (মেহেরপুর-২); মো. মনোয়ার হোসেন ( মাগুরা-১), নিতাই রায় চৌধুরী
(মাগুরা-২); মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), মো. আব্দুল মজিদ (ঝিনাইদহ-২), মোহাম্মদ মেহেদী হাসান (ঝিনাইদহ-৩), মো. রাশেদ খাঁন (ঝিনাইদহ-৪) ;
বিশ্বাস জাহাঙ্গীর আলম (নড়াইল-১), এ, জেড, এম, ফরিদুজ্জামান (নড়াইল-২)।
বিএনপির নেতারা জানান, জনসভা শেষে বিএনপি নেতা হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরে গেছেন।

আরও পড়ুন গাইবান্ধার পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনায় মুরগী ব্যবসায়ী ছুরিকাঘাতে আহত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park