1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

নড়াইল-১ আসনে বিএনপির বিদ্রোহীরা স্বতন্ত্র প্রার্থী , জামায়াতের স্বস্তি

  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮ বার পঠিত
42

নড়াইল প্রতিনিধি

ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে নড়াইল-১ আসনে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। শহর থেকে গ্রাম সর্বত্রই এখন বইছে নির্বাচনি হাওয়া। তবে এই আসনে মূল লড়াইয়ের সমীকরণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অভ্যন্তরীণ কোন্দল। বিশেষ করে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সরব উপস্থিতি ধানের শীষের জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়ালেও বিষয়টিকে নিজেদের জন্য বড় সুযোগ বা ‘স্বস্তি’ হিসেবে দেখছে জামায়াতে ইসলামী।

এ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। তবে তার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) বিএম নাগিব হোসেন। কালিয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে দীর্ঘদিনের বিরোধ এখন প্রকাশ্যে। বহিষ্কৃত ও বিক্ষুব্ধ নেতাকর্মীদের একটি বড় অংশ ধানের শীষের প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে নাগিব হোসেনের ‘কলস’ প্রতীকের পক্ষে মাঠে নেমেছেন। স্থানীয়দের মতে, বিএনপির এই ভোট বিভাজন বিশ্বাস জাহাঙ্গীর আলমের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে।
বিএনপির এই অভ্যন্তরীণ কোন্দলের সুযোগকে কাজে লাগিয়ে জয়ের স্বপ্ন দেখছে জামায়াতে ইসলামী। দলটির একক প্রার্থী জেলা সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ কায়সার ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। কোনো অভ্যন্তরীণ কোন্দল না থাকায় সুসংগঠিতভাবে প্রচার চালাচ্ছে দলটি। জামায়াত নেতাদের ধারণা, বিএনপির ভোট ভাগাভাগি এবং আওয়ামী লীগের একটি অংশের নীরব সমর্থন তাদের বিজয়ী করতে সহায়ক হবে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও এই জনপদের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে নড়াইল-১ আসনটি এখনো পিছিয়ে। তবে নির্বাচনী সমীকরণে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক বড় একটি ফ্যাক্টর। নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলটির কর্মী-সমর্থকদের ভোট কোন দিকে যায়, তার ওপর নির্ভর করছে জয়-পরাজয়। গুঞ্জন রয়েছে, বিশ্বাস জাহাঙ্গীর পক্ষের মামলা-হামলার জেরে আওয়ামী ভোটারদের একটি অংশ স্বতন্ত্র প্রার্থীর দিকে ঝুঁকতে পারে।

বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সারাদেশে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তাতে সব ষড়যন্ত্র ভেসে যাবে। আমি ৩০ বছর মানুষের পাশে ছিলাম, তারা আমাকে হতাশ করবে না।’

জামায়াতে ইসলামী’র প্রার্থী মো. ওবায়দুল্লাহ কায়সার। তিনি দলটির জেলা সেক্রেটারি। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক সাড়া দেখছি। ভোটাররা এবার সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেবে। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি জয়ের হাসি আমরাই হাসব।

কলস প্রতিক নিয়ে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএম নাগিব হোসেন। তিনি বলেন, বিজয় আমাদের সুনিশ্চিত, ইনশাআল্লাহ। তৃণমূল পর্যায়ের ভোটাররা আমাদের সাথে আছেন। ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের অবস্থান একজন জনবিচ্ছিন্ন প্রার্থীর বিপক্ষে।কারোর হুমকি-ধামকিতে ভয় পাই না উল্লেখ করে তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত দলের নেতা-কর্মীরা বিপদে-আপদে পাশে পাবেন ।

আরও পড়ুন নলছিটিতে দৈনিক যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park