
ইমান আলী: গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী জনমত গঠনের লক্ষ্যে প্রচারণা কার্যক্রম শুরু করেছে ‘মঞ্চ ২৪’।
দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন ২০২৬-এর অংশ হিসেবে এই প্রচারণায় গণভোটকে দেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরা হচ্ছে।
প্রচারণা লিফলেটে বলা হয়, গণভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার, স্বাধীন নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনের পথ সুগম হবে।
পাশাপাশি সরকার যেন ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে না পারে, সে নিশ্চয়তাও গণভোটের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হবে বলে দাবি করা হয়।
মঞ্চ ২৪-এর পক্ষ থেকে আরও বলা হয়, গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক করা হলে ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে এবং সংসদীয় গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
একই সঙ্গে প্রধানমন্ত্রীদের মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমাবদ্ধ রাখা, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার কথাও প্রচারণায় তুলে ধরা হয়।
আরও খবর: নড়াইলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার প্রত্যয়
Leave a Reply