1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

বিদ্রোহী প্রার্থীর কাজ করায় নড়াইলে সভাপতি-সাধারণ সম্পাদক পদের ৬ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার

  • আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পঠিত
102

নড়াইল প্রতিনিধি

বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নড়াইল সদর ও লোহাগড়ার গুরুত্বপূর্ণ ৬ নেতাকে বহিষ্কার করেছে দলটি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় নেতাদের বহিষ্কার করা হয়।

নড়াইল জেলার বহিষ্কৃত নেতারা হলেন: নড়াইল সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম পলাশ, সদর পৌর বিএনপির সভাপতি মো. তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ এবং সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টু।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য উল্লেখিত নেতাকর্মীদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, নড়াইল-২ আসনে গত ৪ ডিসেম্বর বিকেলে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর ঠিক ২০ দিন পর ২৪ ডিসেম্বর মো. মনিরুল ইসলামের দলীয় মনোনয়ন প্রত্যাহার করে শরীক দল নেতা এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয় দল থেকে। তখন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা মনিরুল ইসলামের মনোনয়ন পূর্ণ বহালদের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

দলীয় মনোনয়ন হারিয়ে নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি। নির্ধারিত দিনে যাচাই-বাছাই শেষে নড়াইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতীক বরাদ্দ পান তিনি। আর ওই দিনই দল থেকে বহিষ্কার করা হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে।
এদিকে বহিষ্কারাদেশ প্রেস বিজ্ঞপ্তির পর লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন, ‘দলের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা সবসময় থাকবে। জেলা বিএনপির সাধারণ সম্পাদককে দলীয় মনোনয়ন দেয়ার পর আমরা সবাই এক হয়ে কাজ করছি। পরে মনোনয়ন প্রত্যাহার করে ফরিদুজ্জামানকে মনোনয়ন দেয়া হয়। আমরা তখন দলের ত্যাগী নির্যাতিত নেতার মনোনয়ন পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছিলাম। প্রতীক বরাদ্দের পর আমরা ধানের শীষের বিপক্ষে কোনো মিছিল মিটিং প্রচারণায় অংশ গ্রহণ করিনি।’

তিনি আরও বলেন, ‘নড়াইল-২ আসন থেকে ফরিদুজ্জামান  ধানের শীষের মনোনয়ন পেয়ে তিনি নেতাকর্মীদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ করেননি। তিনি ঢাকায় গিয়ে কেন্দ্রকে বিভ্রান্ত করে কোনো একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে দলের মেরুদণ্ড ভাঙতে জেলার গুরুত্বপূর্ণ এতোগুলো নেতাকে বহিষ্কার করিয়েছেন। তবুও বলবো, দলের সিদ্ধান্ত সবসময় আমরা মাথা পেতে নিবো।

আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ উদ্দেশ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park