
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতেই প্রতিপক্ষ সাবেক সেনা সদস্য কাইয়ুম গংদের অতর্কিত হামলায় ইউপি সদস্যসহ অন্তত পাঁচজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ রুস্তম আলী ও তার পরিবারের।
সোমবার (২৬ জানুয়ারি) উপজেলার পাইকুড়া বাজার সংলগ্ন পশ্চিম পার্শ্বে রুস্তম আলীর জমিতে এ ঘটনাটি ঘটে।
রুস্তম আলী ও তার পরিবারের সদস্যরা জানান,পাইকুড়া এলাকার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে রুস্তম আলীর সঙ্গে সাবেক সেনা সদস্য কাইয়ুম ও তার লোকজনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক ও প্রশাসনের দ্বারস্থ হলেও প্রতিপক্ষ বারবার আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে।
সোমবার জমি সংক্রান্ত বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। ওই সময় পুলিশের সামনেই কাইয়ুম গংরা হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় রুস্তম আলী ও তার লোকজনের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে কাইয়ুমের গংরা।
ওই হামলায় রুস্তম আলীর ছোট ভাই স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম সহ তার পরিবারের নারী-পুরুষ সহ অনন্ত আরও ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা বলেন,পুলিশের উপস্থিতিতেই যদি প্রকাশ্যে হামলা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ভুক্তভোগী রুস্তম আলী অভিযোগ করে বলেন,আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। জমি নিয়ে বিরোধ থাকলে আদালত বা প্রশাসনের মাধ্যমে সমাধান চেয়েছি। কিন্তু কাইয়ুম গংরা বারবার পেশির শক্তি ও ভয়ভীতি দেখিয়ে আমাদের ওপর হামলা চালাচ্ছে। আজ পুলিশের সামনে হামলা করা হয়েছে—তাহলে আমরা কোথায় নিরাপদ? হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
এ বিষয়ে কাইয়ুমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার পৈত্রিক সম্পত্তি এই জমি রুস্তম আলি বেদখল করে নিয়েছে।
Leave a Reply