1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

সংবাদ সম্মেলন: ঝিকরগাছায় ১০ জামায়াত কর্মীর উপর যুবদলের হামলা

  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার পঠিত
74

মালিকুজ্জামান কাকা: যশোর-২:ঝিকরগাছা চৌগাছা আসনে ভোটারদের আস্থা সংকট শুরু হয়েছে। কীর্তিপুর ৫নং ওয়ার্ডে নারী প্রচার কারীদের উপর স্থানীয় যুবদলের নেতা কর্মীরা হামলা চালিয়েছে। এই হামলায় ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ রবিবার প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন।

এসময় জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ ও এমপি প্রার্থীর অনুসারীরা উপস্থিত ছিলেন। জাতীয় ৮৬ ও যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জামায়াতে ইসলামী মনোনিত ও ১১ দলীয় ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।

নির্বাচনি প্রচারে মহিলা জামায়াতের নেতা-কর্মীদের ওপর ২৫ জানুয়ারি দুপুরে প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতিকের প্রার্থীর নেতা-কর্মী সমর্থকেরা অতর্কিত আক্রমণ করে শারীরিকভাবে আহত করেছে। রাফিজা, নাসিমা, কামরুন্নাহার, তুলি, বিলকিস, জোসনাসহ ১০ জন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঝিকরগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের কীর্তিপুর গ্রামের সাধারণ নারীদের কাছে দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে ভোট চাইলে গেলে নারী ভোট কর্মীদের ওপর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘণ করে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কর্মীরা হামলা চালিয়েছে। হামলাকারীরা নারীদের গায়ে হাত দিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করেছে। তাদের লাঞ্ছিত করেছে। হাতে থাকা মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে ভাংচুর করেছে।
ভাংচুরকৃত মোবাইল ফোন সেট আক্রমণকারীরা নিয়ে গেছে। এমনকি নারীদের সাথে থাকা ভ্যানিটি ব্যাগও ছিনতাই করে নিয়ে গেছে। ব্যাগে টাকা, কাগজপত্র ও মূল্যবান জিনিসপত্র ছিল। এছাড়া নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এরপর আবার ভোট চাইতে আসলে জীবন নাশের হুমকি প্রদানও করা হয়েছে।

আহত নারী নেতা-কর্মীরা হলেন রাফিজা, নাসিমা, কামরুন্নাহার, তুলি, বিলকিস, জোসনাসহ ১০ জন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আমরা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারীরা হলেন, ঝিকরগাছা উপজেলা যুবদল সভাপতি আরাফাত রহমান কল্লোল, সবুজ, আহনাত, সোহাগসহ ১০-১৫ জন।

হামলাকারীরা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে আমার ভোট কর্মীদের ওপর হামলা করে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার পায়তারা করছে। তারা প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি কর্মীদের এবং সাধারণ ভোটারদের ভয়, ভীতি, হুমকি ধামকি প্রদান করছে। এদিন তারা প্রকাশ্যে আক্রমণ করে বসে। তদন্ত পূর্বক হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঝিকরগাছা-চৌগাছার পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতিকের প্রার্থীর রঙিন ব্যানার, পোস্টার ও ফেস্টুন বিদ্যামান। বিভিন্ন এলাকায় আমাদের কর্মী ও দাঁড়িপাল্লার ভোটারদের হুমকি ধামকি প্রদান করে পরিবেশ নষ্ট করা হচ্ছে। এটি নির্বাচনী আচরণ বিধি বহির্ভূত।

সংবাদ সম্মেলনে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা জামায়াত নেতৃবৃন্দ, ঝিকরগাছা উপজেলার আমীর আব্দুল আলিম, চৌগাছা উপজেলা আমীর গোলাম মোর্শেদ উপস্থিত ছিলেন।

এবিষয়ে ঝিকরগাছার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন, উপজেলা জামায়াতের পক্ষ থেকে মৌখিকভাবে আমাকে ফোন করে জানানো হয়েছে। তবে বিকেল পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত যুবদল নেতা কল্লোল সম্পর্কে যশোর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির চাচাতো দেবর।

আরও খবর: কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাস্টার প্যারেড সম্পন্ন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park