1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

যশোরে আফিয়ার নতুন ঘর

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৮৩ বার পঠিত
107

মালিকুজ্জামান কাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গ্রামের প্রতিটি ঘরে ঘরে হেলথ কেয়ার বা স্বাস্থ্যসেবা কেন্দ্র তৈরি করে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পল্লী চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন, ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের কোনো রোগীকে আর হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে হবে না।

সোমবার যশোরের আলোচিত শিশু আফিয়ার পরিবারের কাছে নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে জেলা বিএনপির আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় তারেক রহমান আফিয়ার মাকে আশ্বস্ত করে বলেন, আপনি আজ একা নন, আপনার পাশে বিএনপি রয়েছে।

তারেক রহমান এসময় আরও বলেন, দেশের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি পরিবারের মাকে একটি করে ‘চিকিৎসা কার্ড’ প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে পরিবারের শিশু থেকে বৃদ্ধ সবাই চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া আফিয়ার সার্বিক দেখভাল ও পড়াশোনার দায়িত্ব জেলা বিএনপি পালন করবে বলে তিনি জানান।

উজান থেকে আসা পানি ও ভারী বর্ষণে প্লাবিত হওয়া সমস্যার সমাধানে শহীদ জিয়ার ‘খাল খনন’ প্রকল্প পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আবারও দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু হবে। এতে অল্প বৃষ্টিতেই জলবদ্ধতার কষ্ট আর সাধারণ মানুষকে সইতে হবে না। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষিত নারীদের আর্থিক স্বাবলম্বী করতে বিএনপির বৃহৎ পরিকল্পনা রয়েছে।

আলোচনা শেষে মোনাজাত করা হয়। এরপর বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম নিজে ঘরের তালা খুলে আফিয়ার মায়ের কাছে চাবি হস্তান্তর করেন। নতুন ঘরের সাথে খাটসহ প্রয়োজনীয় আসবাবপত্রও উপহার দেওয়া হয়।

উল্লেখ্য, যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের শিশু কন্যা আফিয়া ও তার মা মনিরাকে ফেলে চলে যান বাবা মোজাফফর। গায়ের রঙ শ্বেত হওয়ায় আফিয়াকে নিজের সন্তান হিসেবে অস্বীকার করেন তিনি। চরম অসহায়ত্বের মধ্যে থাকা এই পরিবারের পাশে দাঁড়ান তারেক রহমান। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের তত্ত্বাবধানে বাড়ি নির্মাণের কাজ শুরু হয়, যা সোমবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে আরো ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন।

আরও খবর: বিএনপিতে যোগ দিলেন ইটাখোলা ইউপির জনপ্রতিনিধিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park