1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

নড়াইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

  • আপডেট সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পঠিত
100

নড়াইল প্রতিনিধি: নড়াইল কালিয়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাদল মোল্যা (১৬) নামে এক কিশোর স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে ওই কিশোরের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদল মোল্যা উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের মিঠু মোল্যার একমাত্র ছেলে এবং স্থানীয় পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদল মোল্যা নামে ওই কিশোর মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য তার পরিবারের সদস্যদের জানায়। তবে তার পরিবার মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানায়। মঙ্গলবার বিকেলে বাদল বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলা করে এক পর্যায়ে বাড়িতে যায়। এরপর নিজ ঘরে থাকা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস নেয়।

এদিকে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে তার ঘরে গেলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে নামিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নীরিক্ষা করে তিনি জানান, বাদল আর বেঁচে নেই। পরে কালিয়া থানা পুলিশ খবর পেয়ে ওইদিন রাতে মরদেহটি হেফাজতে নেয়। এরপর পুলিশ মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠায়।

কালিয়া থানা পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও খবর : ঝিনাইগাতীতে বন বিভাগের অভিযানে যানবাহন আটক, একাধিক মামলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park