1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

রৌমারীতে অচল রাবার ড্রাম সচলের দাবি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৩ বার পঠিত
53

নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: সেচ সুবিধা বঞ্চিত শত শত কৃষক, অনাবাদি হয়ে পড়ছে শতশত একর জমি কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর এলাকায় জিঞ্জিরাম নদীতে অবস্থিত গুরুত্বপূর্ণ রাবার ড্রামটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে।

ফলে এ অঞ্চলের শত শত কৃষক প্রয়োজনীয় সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং শতশত একর আবাদযোগ্য জমিতে সঠিকভাবে সেচ দিতে না পারায় কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, রাবার ড্রামটি সচল না থাকায় শুষ্ক মৌসুমে জমিতে পানি পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে অনেক জমি অনাবাদি পড়ে থাকছে, আবার কোথাও অল্প ফলন হলেও উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষকেরা। এতে করে কৃষিনির্ভর এই সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন-জীবিকা চরম হুমকির মুখে পড়েছে।

এ বিষয়ে যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন,“সারা দেশে মোট ১৩টি রাবার ড্রাম রয়েছে। এর মধ্যে আমাদের রৌমারী উপজেলার খেওয়ারচর এলাকায় জিঞ্জিরাম নদীতে একটি রাবার ড্রাম স্থাপন করা হয়েছে।

কিন্তু দুঃখজনক হলেও সত্য, অন্যান্য এলাকায় রাবার ড্রামগুলোতে যে উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে, আমাদের এলাকার রাবার ড্রামটির ক্ষেত্রে তার কোনো প্রতিফলন নেই।”

তিনি আরও বলেন,“এই রাবার ড্রামটি সচল থাকলে এলাকার কৃষকেরা সহজেই সেচ সুবিধা পেতেন এবং ইরিগেশনের মাধ্যমে ফসল উৎপাদন বাড়াতে পারতেন। কিন্তু দীর্ঘদিন ধরে এটি অকেজো থাকায় কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়েছেন। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি—অতিদ্রুত এই রাবার ড্রামটি সংস্কার ও সচল করে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করা হোক।”

চেয়ারম্যান সরবেশ আলী আরও উল্লেখ করেন, রৌমারী উপজেলার এই এলাকা সীমান্তঘেঁষা হওয়ায় এখানকার মানুষ অত্যন্ত নিরীহ ও সহজ-সরল। নানা কারণে তারা দীর্ঘদিন ধরে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। রাবার ড্রামটি সচল করা হলে কৃষি উৎপাদন বাড়বে, কৃষকের আয় বৃদ্ধি পাবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে।

স্থানীয় কৃষকরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, অবিলম্বে রাবার ড্রামটি সংস্কার করে সচল না করা হলে কৃষিনির্ভর এই এলাকার মানুষ আরও বড় সংকটে পড়বে।

এলাকাবাসীর প্রত্যাশা, সরকারের সংশ্লিষ্ট দপ্তর দ্রুত উদ্যোগ গ্রহণ করে রাবার ড্রামটি সচল করবে এবং সীমান্তবর্তী এই জনপদের কৃষকদের বাঁচার অবলম্বন হিসেবে সেচ সুবিধা নিশ্চিত করবে।

আরও খবর : নারী কেলেঙ্কারির অভিযোগ বকশীগঞ্জ ছাত্রদল সভাপতি শামীমের বিরুদ্ধে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park