
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাহারোল উপজেলা শাখার আয়োজনে বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৪টায় মরহুম নাসির চেয়ারম্যানের চাতাল প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর -১ আসনের বিএনপি’র দলীয় মনোনীত এম পি প্রার্থী আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মৃতি চারণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, দপ্তর সম্পাদক মোঃ মতিয়ার রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক, যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল রানা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply