1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১০৬ বার পঠিত
125

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে শ্রমিক, ভাসমান ও প্রান্তিক মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। খোলা আকাশের নিচে বসবাসকারী অসহায় মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এমন পরিস্থিতিতে প্রতি বছরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে শ্রমিক সংগঠন চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন।

রোববার (৪ জানুয়ারি) বিকাল ৩টায় নগরীর মাঝিরঘাটস্থ বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন (রেজি নং বি-২১৪৩) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সংগঠনের উদ্যোগে ৫০০ জন শ্রমিক, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (বিডব্লিউটিসিসিএ)-এর আহ্বায়ক হাজী শফি আহমেদ। তিনি বলেন, শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে শীতবস্ত্র বিতরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক উদ্যোগ। শীতের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ সিকদার মাস্টার। তিনি বলেন, কনকনে শীতের মধ্যেও শ্রমিকরা নৌ-শিল্পসহ দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অথচ এখনো শ্রমিকদের গেজেট অনুযায়ী বেতন ও ন্যায্য মজুরি বাস্তবায়ন হয়নি। শ্রমিকরা প্রতিনিয়ত লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হচ্ছেন। এ থেকে উত্তরণে শ্রমিকদের ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম নুরুল হুদা চৌধুরী বলেন, এমভি আল বাকেরা জাহাজসহ বিভিন্ন ঘটনায় সংঘটিত শ্রমিক হত্যার বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে নৌ-পথে নিরাপত্তা নিশ্চিতকরণ, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দাবি জানান তিনি।

চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান ড্রাইভারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার জামাল মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা ডা. মো. শাহ আলম, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাবুল ইসলাম হিরু, পদ্মা ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান, বাংলাদেশ জাহাজী শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান মাস্টার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মনিরুল ইসলাম মাস্টারসহ শ্রমিক নেতৃবৃন্দ।

বক্তারা চট্টগ্রাম নিউমুরিং কন্টেইনার টার্মিনালকে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ উল্লেখ করে গোপন চুক্তির মাধ্যমে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার উদ্যোগকে জাতীয় ও শ্রমিক স্বার্থবিরোধী ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন। একই সঙ্গে লালদিয়ার চর মার্স্কের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়।

সভা শেষে ৫০০ জন শ্রমিক, দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাঝিরঘাট বিবি মসজিদের খতিব মাওলানা আজহাব উদ্দিন।

আরও পড়ুন আটোয়ারীতে গণঅধিকার পরিষদের আংশিক কমিটি গঠন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park