করিমগঞ্জ থানার সফল মাদকবিরোধী অভিযান: ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
আপডেট সময় :
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
১০২
বার পঠিত
করিমগঞ্জ থানার সফল মাদকবিরোধী অভিযান: ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আজ ০৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে করিমগঞ্জ থানার এসআই মোস্তাক আহমেদ-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানটি করিমগঞ্জ থানাধীন জাফরাবাদ ইউনিয়নের সুবন্ধি সাকিন এলাকায় পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও কৌশলে অভিযান পরিচালনা করে পুলিশ একটি বড় সাফল্য অর্জন করে। অভিযান চলাকালে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এ সময় ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে করিমগঞ্জ থানা সর্বদা তৎপর এবং...
127
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
আজ ০৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে করিমগঞ্জ থানার এসআই মোস্তাক আহমেদ-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানটি করিমগঞ্জ থানাধীন জাফরাবাদ ইউনিয়নের সুবন্ধি সাকিন এলাকায় পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও কৌশলে অভিযান পরিচালনা করে পুলিশ একটি বড় সাফল্য অর্জন করে।
অভিযান চলাকালে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এ সময় ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে করিমগঞ্জ থানা সর্বদা তৎপর এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply