
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসলে ১০ দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের এসিডিয়াম সদস্য মাওলানা শাহ আকরাম আলী (ধলা হুজুর)
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মেহরাজ শারবিনের কার্যালয় উপস্থিত হয়ে মনোয়নপত্র জমা দেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা খিলাবাদ মজলিসে এর আমি মাওলানা আমজাদ হোসেন, নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামী আমীর সোহরাব হোসেন, সালথা উপজেলা জামায়েত ইসলামের আমীর মাওলানা আবুল ফজল মুরাদ ও সাজদা খিলাফত মজলিসের আমির মাওলানা মফিজুর রহমান।
মনোয়নপত্র জমা দেওয়ার পরে শাহ মোঃ আকরাম আলী বলেন, ইসলাম শান্তির ধর্ম, আমি নির্বাচিত হলে হিন্দু- মুসলিম সহ সকল ধর্মের মানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হবে।
পরে বিকালে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আরও পড়ুন বিএনপির প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের মনোনয়ন দাখিল
Leave a Reply