
জয়পুরহাট প্রতিনিধি
শ্রী রাম বাবু বর্মন
জয়পুরহাটের কালাই উপজেলায় প্রশাসনের উদ্যোগে দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত কয়েকদিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়। কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন কালাই উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শামীম আরা।
এ সময় ইউএনও শামীম আরা বলেন, “শীতের তীব্রতায় অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। সরকার সব সময় সাধারণ মানুষের পাশে আছে, বিশেষ করে শীতার্তদের সহায়তায় উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রচণ্ড শীতে কম্বল পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন।
উল্লেখ্য, জয়পুরহাটের কালাই উপজেলায় গত কয়েকদিন ধরে প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের এই উদ্যোগ শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
আরও পড়ুন অভিনব কৌশল করেও মাদক চোরাকারবারীকে রুখে দিলো ৫৯ বিজিবি
Leave a Reply