খানসামায় তিন বাজারে ভ্রাম্যমান আদালত অভিযানে মামলা ও জরিমানা
আপডেট সময় :
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
৮৪
বার পঠিত
খানসামায় তিন বাজারে ভ্রাম্যমান আদালত অভিযানে মামলা ও জরিমানা
মোঃ মাসুদ রানা, প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় চৌরঙ্গী বাজার, টাঙ্গুয়া বাজার ও রামকলা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫; সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৭টি মামলায় ২ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খানসামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস। এ সময় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের সতর্ক করা হয় এবং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে আরও খবর : বাগেরহাটের চার...
114
মোঃ মাসুদ রানা, প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় চৌরঙ্গী বাজার, টাঙ্গুয়া বাজার ও রামকলা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫; সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৭টি মামলায় ২ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খানসামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস।
এ সময় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের সতর্ক করা হয় এবং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে
Leave a Reply