আজ ১৯/১২/২০২৫ রোজ শুক্রবার আছর নামাজ বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা শাখার সভাপতি এম আতিকুল ইসলাম ওসমানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ গোলাম রাব্বির সঞ্চালনায় বানারীপাড়া ফেরিঘাট থেকে জুলাই আন্দোলনের প্রতিবাদী কন্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীকে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ নেয়ামত উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার শূরা সদস্য মোহাম্মদ মহিম সহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বানারীপাড়া থানা শাখার দায়িত্বশীল, সদস্য, সমর্থক এবং সাধারণ ছাত্র সমাজ।
বিক্ষোভ মিছিল শেষে ইসলামী ছাত্র আন্দোলন বানারীপাড়া পশ্চিম শাখার সাবেক সভাপতি মোঃ নাইমুল ইসলাম এর দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আরও পড়ুন হাটহাজারীতে ৩ কেন্দ্রে প্রত্যয় সৃজনশীল মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
Leave a Reply