
নালিতাবাড়ী শেরপুরে প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে ৭২ বোতল ভারতীয় মদসহ রজব আলী (৪২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
গ্রেফতারের পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, মাদক মজুদের গোপন সংবাদের ভিত্তিতে রজব আলীর বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় বস্তাভর্তি কার্টন থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই রজব আলীকে গ্রেফতার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুনঃ গাইবান্ধায় পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন করলেন পুলিশ সুপার
Leave a Reply