
আমির হোসেনঃ ঝালকাঠিতে সম-নাগরিকত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)-এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সমাজসেবা অতধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার। সেমিনারে সভাপতিত্ব করেন ঝালকাঠি এডাবের ভারপ্রাপ্ত সভাপতি ফাতিমা জাহান রুনু।
আলোচ্য বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এডাবের বরিশাল বিভাগীয় সমন্বয়ক কেএম জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন ঝালকাঠি এডাবের সদস্য সচিব সৈয়দ হোসাইন আহম্মেদ কামাল। এ সময় জেলার শীর্ষ এনজিওর ৩০জন প্রতিনিধি অংশ নেন।
আরও পড়ুন সীমান্তে বিজিবি’র কড়া পাহারা: রাতভর অভিযানে প্রায় ১৮ কোটি টাকার ভারতীয় ঔষধ ও গরু জব্দ
Leave a Reply