
আমির হোসেন: ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ২৫তম এনজিও ফাউন্ডেশন দিবসের উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মো. মমিন উদ্দিন।
জেলা প্রশাসক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সহযোগী সংস্থার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে এক বর্ণাঢ্য রেলী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ট্রদক্ষিন করেন।
রেলীর নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো.মমিন উদ্দিন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, এনজিও প্রতিনিধিদের মধ্য সাইডো’র নির্বাহী পরিচালক মো.হোসাইন আহমেদ কামাল,নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো.খলিলুর রহমান মৃধা,প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান,মিতু সেতু এডুকেশন এন্ড চ্যারিট্যাবল সোসাইটির নির্বাহী পরিচালক নুরুজ্জামান আকন, দুমাউসের সমন্বয়ক এইচ এম হাসান, প্রবাহ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ আল আমিন,শ্রম জীবি উন্নয়ন সংস্থা,নির্বাহী পরিচালক মো.নান্না মিয়া, সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো.রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও খবর : চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত
Leave a Reply