
মালিকুজ্জামান কাকা
যশোর শহরের রায়পাড়ার প্রবীণ ব্যাবসায়ী জালাল উদ্দীন মৃত্যু বরণ করেছেন। (ইন্না -রাজিউন)।
শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে মাদ্রাসা রোডে নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ছয় ছেলে, দুই মেয়ে, জামাই, শালা শালী, নাতি পুতনিসহ অসংখ্য গুণ গ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি বিএনপির রাজনীতিতে সম্প্রীক্ত ছিলেন।
শনিবার বাদ জোহর রেলস্টেশন মাদ্রাসা জামে মসজিদে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। মাওলানা মহামুদ তার নামাজে জানাজায় ইমামতি করেন। এরপর চাঁচড়া রাজবাড়ী কবর স্থানে তাকে দাফন করা হয়। আগামী ১লা ডিসেম্বর মরহুমের দোয়া ও কুলখানি হবে।
যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চানসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মরহুমকে শেষবার দেখতে যান। জালাল উদ্দীন ওয়ার্ড বিএনপি নেতা শাহাজাহান খান হীরুর বড় দুলাভাই।
মরহুমের নামাজে জানাজায় জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আনচারুল হক রানা, ৬নং ওয়ার্ড বি এনপির সভাপতি শাহজাহান বাবু, সহ সভাপতি আব্দুল হামিদ, খোকন, যুবদল নেতা জুয়েলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের নেতা কর্মী ও বিভিন্ন পেশা জীবি মানুষ।
আরও পড়ুুনঃ বিরামপুরে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Leave a Reply