1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত
231

মালিকুজ্জামান কাকা

শুক্রবার যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে। আর নতুন জামায়াত সমর্থিত প্যানেলে সাধারণ সম্পাদক পদে আবু মোর্তজা যুক্ত হয়েছেন।

নতুন জোট লতিফ-ছোট ঐক্য পরিষদ। নির্বাচনের দুই দিন আগে এই নতুন প্যানেল ঘোষণা দিয়ে মাঠ দখলে নিতে ওরা তৎপর।

এছাড়া বামপন্থি সংগঠন গণতান্ত্রিক আইনজীবী সমিতির দুইজন প্রার্থী যুক্ত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে। সব মিলিয়ে নির্বাচনে মোড় ঘুরেছে বলে দাবি করছেন সাধারণ আইনজীবীরা। নির্বাচন ঘিরে সমিতি চত্বরে উৎসবমুখর পরিবেশ এখন। তিনটি রাজনৈতিক ধারার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২২ জন প্রার্থী ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আইনজীবীরা বলছেন, দুইটিই শক্তিশালী প্যানেল। সভাপতি পদে দুই প্যানেলের দুই প্রার্থী থাকলেও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কাজী রেফাত রেজওয়ান সেতু। সেক্ষেত্রে সাধারণ সম্পাদক পদে হবে ত্রিমুখী লড়াই।

আইনজীবী সমিতি সূত্র জানায়, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলটি প্রথমে ১১টি পদে প্রার্থী দেয়। এরা হলেন, সভাপতি পদে সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক এম এ গফুর, সহসভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক নূর আলম পান্নু, সহ-সম্পাদক সেলিম রেজা, গ্রন্থাগার সম্পাদক কামরুল হাসান সোহেল, সদস্য মঞ্জুরুল মাহমুদ লিটু, মৌলুদা পারভীন, রেহেনা খাতুন, শাহাজাহান কবির বিপ্লব ও মেহেদী ইমাম বাপ্পী। পরে গণতান্ত্রিক আইনজীবী সমিতির পক্ষ থেকে দুইজন প্রার্থী সহসভাপতি পদে বাসুদেব বিশ্বাস ও সহকারী সম্পাদক পদে আশরাফুল আলম যোগ দেন। এক্ষেত্রে পূর্ণ প্যানেল হিসাবে শক্তিশালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল।

জামায়াত সমর্থিত লইয়ার্স কাউন্সিলের ঐক্য পরিষদ প্রথমে আটটি পদে প্রার্থী দেয়। পরে সাধারণ সম্পাদক প্রার্থী আ ক ম মনিরুল ইসলাম ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। যা নিয়ে সাধারণ আইনজীবীদের মধ্যে শুরু হয় কানাঘুষা। শেষমেশ চমক হিসেবে সাবেক সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোটকে সাধারণ সম্পাদক প্রার্থী করে নতুন প্যানেল ঘোষণা করে লতিফ-ছোট ঐক্য পরিষদ। এতে নির্বাচনের মোড় ঘুরে গেছে। এই পরিষদের প্রার্থীরা হলেন, সভাপতি পদে আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট, সহসভাপতি আলমগীর সিদ্দিক, যুগ্ম সম্পাদক আব্দুল করিম মণ্ডল, গ্রন্থাগার সম্পাদক এস. এম. শাহরিয়ার হক রিফাত, সদস্য শফিকুল ইসলাম ও আজহারুল ইসলাম।

সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী রেফাত রেজওয়ান সেতু। তিনি প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন।

আইনজীবীদের মতে, এবারের নির্বাচনের মূল আকর্ষণ সাধারণ সম্পাদক পদ। বর্তমান সাধারণ সম্পাদক এম এ গফুর ও সাবেক সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট দীর্ঘদিনের অভিজ্ঞ ও জনপ্রিয় আইনজীবী নেতা। এরআগেও একাধিকবার তারা একই পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

হাড্ডাহাড্ডি লাড়াইয়ে কেউ হেরেছেন কেউ জিতেছেন।  তাদের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। অন্যদিকে তরুণ আইনজীবী ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ান সেতুও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন। তার বাবা আব্দুস শহীদ লাল সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় পারিবারিকভাবে তারও একটি ভোটব্যাংক রয়েছে। এছাড়া তরুণ প্রজন্মের একটি অংশ রয়েছে তার পক্ষে। ফলে পদটি নিয়ে তীব্র প্রতিযোগিতা দেখা যাবে। এছাড়া সভাপতি পদেও বিএনপি ও জামায়াতপন্থী প্যানেলের মধ্যে কঠিন লড়াই হবে বলে মনে করছেন জ্যেষ্ঠ আইনজীবীরা।

এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসীন আলী জানান, সকল প্রস্তুতি সম্পন্ন। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জুমার নামাজের জন্য বিরতি। এই নির্বাচনে মোট ভোটার ৫৩৬ জন।

নির্বাচন ইস্যুতে সমিতি চত্বরে প্রার্থীদের ব্যানার, পোস্টার, লিফলেট ও ব্যক্তিগত যোগাযোগে উৎসব পরিবেশ বিরাজ করছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কে এগিয়ে, এ নিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা। তবে, যোগ্য প্রার্থীদের হাতে দেওয়া হবে নতুন নেতৃত্ব এমন দাবি করছেন সাধারণ আইনজীবীরা। প্রতিবছর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী-সমর্থক মাঠে থাকলেও এবার তারা চুপচাপ।

আরও পড়ুন একটি দল দেশে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছেঃ মির্জা ফখরুল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park