1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাংক প্রতারণা চক্রের সদস্য আটক

  • আপডেট সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত
170

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের সদস্য রফিকুল ইসলামকে (৫০) আটক করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।

আটক রফিকুল ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি এলাকার মৃত তফছির রহমান বোদোর ছেলে। সে রংপুর সদরের রাধা বল্লভ এলাকায় একটি গরুর খামারে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার কোচাশহর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ডা. তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা থেকে পেনশনের ২৪ হাজার টাকা উত্তোলন করে। তখন ব্যাংকের ভিতরে ওত পেতে থাকা প্রতারক রফিকুল ইসলাম এগিয়ে এসে উত্তোলনকৃত টাকার মধ্যে জাল টাকা আছে দাবি করে উক্ত টাকাগুলো হাতে নিয়ে টাকা পরীক্ষার নামে সুকৌশলে ১৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যাংক গ্রাহক ডা. তোফাজ্জল হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আজ (রবিবার) সকাল ১১টার দিকে ওই প্রতারক রফিকুল আবারও সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় গিয়ে প্রতারণার উদ্দেশ্য ঘোরাফেরা করতে থাকে। এর আগের ঘটনায় সিসি ক্যামেরায় তার চেহারা সনাক্ত হওয়ায় ব্যাংকের নিরাপত্তা কাজে নিয়োজিত আনসার সদস্যরা তাকে আটক করে সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদের কক্ষে আটকে রেখে থানায় খবর দেয়। পরে উপ পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং জিজ্ঞাসাবাদ শেষে প্রতারণার অভিযোগে তাকে আটক করে।

গোবিন্দগঞ্জ সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদ বলেন, সেদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে আমরা নজরদারি বাড়িয়ে প্রতারককে আটক করে থানায় খবর দেই। গ্রাহকদের ব্যাংক এসে লেনদেন করার সময় সর্তক থাকতে হবে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, সে প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ দিনাজপুর-৪ এ গণজাগরণ গড়ে তুলছেন আখতারুজ্জামান মিয়া, আঙ্গারপাড়ায় উঠান বৈঠক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park