
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুর জেলার কাহারোল সরকারি ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাহারোল উপজেলা শাখার আয়োজনে ২০ নভেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার কলেজ মাঠ প্রাঙ্গণে এইচ এস সি (২০২৪-২০২৫) শিক্ষা বর্ষের শিক্ষার্থী দের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম -২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রায় তিন শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কাহারোল উপজেলা শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ ফয়সাল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক মোঃ আরমান হোসাইন পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ রাসেল রানা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, আরও বক্তব্য রাখেন, কলেজের দায়িত্ব প্রাপ্ত প্রিন্সিপাল ডলি রানী ও উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন।
সভাটি পরিচালনা করেন উপজেলা ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক সিদ্দিকী। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ মোল্লাহাটে কৃষি উপকরণ বিতরণ
Leave a Reply