1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

কালিহাতীতে দূর্গাপুর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত
147

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ধিত সভা।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে দূর্গাপর ইউনিয়নের পটল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত এ সভাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দলে দলে তৃণমূল নেতাকর্মীরা পতাকা, ও স্লোগানে শ্লোগানে মুখর হয়ে মাঠে সমবেত হন। পুরো এলাকা যেন পরিণত হয় উৎসবের মেলায়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জননেতা বেনজীর আহমেদ টিটো। তিনি তার আবেগঘন বক্তব্যে বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের মানুষের আশা-ভরসার নাম। এই দলই মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের জন্য নিরলসভাবে লড়ছে। আমি যেখানে যাই, কালিহাতীর মানুষকে ভুলতে পারি না। কালিহাতী আমার প্রাণ এখানকার মানুষই আমার জীবনের শক্তি ও প্রেরণা।

তিনি আরও বলেন, যত বাধাই আসুক না কেন, জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন থেকে বিএনপি একচুলও পিছু হটবে না। তৃণমূল কর্মীরাই আমাদের আসল শক্তি, আপনারাই বিএনপির প্রাণশক্তি ও ভবিষ্যৎ। তাই গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক, উপজেলা কৃষকদলের আহবায়ক শফিউর রহমান খান শাফী, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপিত আব্দুল লতিফ মেম্বার।

এছাড়াও উপস্থিত ছিলেন কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারন অর রশিদ মিনু, পাইকরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির নেতা আব্দুস ছাত্তার পলু, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা।

সঞ্চালনা করেন, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সামাদ আজাদ।

বক্তারা বলেন, দেশ আজ গভীর রাজনৈতিক সংকটে। গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে তৃণমূল থেকেই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। সভা শেষে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয় রাজনৈতিক মহলে এই বর্ধিত সভাকে আসন্ন আন্দোলনের প্রস্তুতি ও তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে পঞ্চম শ্রেণির ছাত্র নিহত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park