
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের কাহারোল উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আার্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করেছে কাহারোল উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। ১৭ নভেম্বর ২০২৫ ইং সোমবার প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে ছাগল ও উপকরণ গুলি উপকার ভোগী দের মাঝে প্রদান করা হয়।
অনুষ্ঠানে ৯১ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে মোট ১৮২ টি উন্নত জাতের ছাগল বিতরণ করা হয়েছে। পরিবার গুলোর স্বনির্ভরতা বৃদ্ধি, আয় উপার্জনের পথ সহজ করা এবং টেকসই জীবিকা গঠনের সহায়তা করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মল্লিকা রানী সেহান বীশ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন, মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবায়দা নাসরীন, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আসাদুজ্জামান শুভ প্রমূখ।
প্রাণী সম্পদ অফিসার জানান, উন্নত জাতের ছাগল বিতরণের মাধ্যমে উপকার ভোগী পরিবার গুলোকে অর্থ নৈতিক ভাবে সক্ষম করে তোলাই এ প্রকল্পের লক্ষ্য। নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান অব্যাহত থাকবে, স্হানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এ ধরনের প্রকল্প ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
Leave a Reply