1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

গেরামারা সাপনই আশ্রয়ণ প্রকল্পে চরম দুরবস্থা — নেই সরকারি উদ্যোগ বা উন্নয়নমূলক কার্যক্রম

  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২১৩ বার পঠিত
168

তানিম আহমেদ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের গেরামারা সাপনই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা দীর্ঘদিন ধরে চরম দুরবস্থায় জীবন যাপন করছেন।

প্রকল্পটির মূল লক্ষ্য ছিল অসহায় ও ভূমিহীন মানুষদের নিরাপদ আশ্রয় দেওয়া, কিন্তু বাস্তবে তা আজ পরিণত হয়েছে দুর্ভোগের স্থানে।

প্রকল্প এলাকায় নেই কোনো স্থায়ী রাস্তা, নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই কাদায় তলিয়ে যায় চলাচলের পথ। ফলে স্কুলগামী শিশু থেকে শুরু করে কর্মজীবী সবাইকে ভোগ করতে হয় চরম দুর্ভোগ। বর্ষা মৌসুমে অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে—তখন অনেকের ঘরবাড়ির চারপাশই পানিতে তলিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০১ সালে তৎকালীন সরকার নালিতাবাড়ী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে যোগানিয়া ইউনিয়নের ৯০টি পরিবারকে পুনর্বাসন করে ‘গেরামারা সাপনই আশ্রয়ণ প্রকল্প’ চালু করে। জীবিকার সহায়তায় প্রায় ৪১ একর আয়তনের একটি বড় পুকুরও খনন করে দেওয়া হয়, যাতে মাছ চাষ করে উপকারভোগীরা আয় করতে পারেন।

কিন্তু বর্তমানে সেই পুকুরটি স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ রয়েছে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের অভিযোগ—প্রভাবশালীরা প্রতিবছর ওই পুকুরের মাছ বিক্রি করে ৫ থেকে ৬ লাখ টাকা আয় করেন, অথচ প্রকল্পের পরিবারগুলোকে দেওয়া হয় মাত্র ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত। বারবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও সমস্যা রয়ে গেছে আগের মতোই। বছরের পর বছর ধরে এমন দুর্নীতি ও অনিয়মের মধ্যে বাস করলেও এখনো কোনো সরকারি উন্নয়নমূলক উদ্যোগ দেখা যায়নি।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মোছা: শরিফা ও মোছা: রুমেছা বলেন, আমরা সরকারের কাছে শুধু চাই ঘরগুলা ঠিক করে দিক, আর পুলাপানদের স্কুল-মাদ্রাসায় যাওয়ার রাস্তা ঠিক করে দিক। এর বেশি কিছু চাই না।

একইভাবে বাসিন্দা হেলাল উদ্দিন বলেন, এই প্রকল্পের একটা কমিটি আছে, কিন্তু সেটি স্থানীয় প্রভাবশালীরা চালায়। আমরা চাই ইউএনও স্যার নতুন করে কমিটি গঠন করে প্রকল্পের ঘরগুলো ও রাস্তা মেরামতের ব্যবস্থা নিন।

স্থানীয়দের দাবি—অবিলম্বে গেরামারা সাপনই আশ্রয়ণ প্রকল্পে রাস্তা নির্মাণ, ঘর সংস্কার ও প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম শুরু করতে হবে, যাতে অসহায় মানুষগুলো অন্তত নিরাপদে ও শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারেন।

এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, ঘর নির্মাণ ও প্রদান কমিটির সভাপতি ইউএনও হলেও, সমবায় সমিতির মাধ্যমে নিবন্ধিত এই প্রকল্পটির সঙ্গে ইউএনও অফিসের সরাসরি সম্পৃক্ততা নেই। তবে রাস্তাঘাট সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ আমির হোসেন বলেন, গেরামারা সাপনই আশ্রয়ণ প্রকল্পটি সমবায় অফিসের মাধ্যমে নিবন্ধিত। জেলা থেকে একটি এডহক কমিটি গঠন করা হয়েছে, তারাই নির্বাচনের আয়োজন করবে। আমাদের এখান থেকে আর কোনো কিছু করার সুযোগ নেই।

এবিষয়ে এডোপ কমিটিরর সাথে কোন ভাবেই যোগাযোগ করা যায়নি।

আরও পড়ুনঃ কোরআন অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন “অপূর্ব পালের ফাঁসি দাবি”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park