1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

নড়াইলে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত
66

নড়াইল প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল শহরের নড়াইল প্রেসক্লাবের সামনে এসে জমায়েত হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও সাবেক নড়াইল জেলা আমির মির্জা আশেক এলাহী। প্রধান বক্তা ছিলেন নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু। সমাবেশের সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন।

প্রধান বক্তা আতাউর রহমান বাচ্চু তার বক্তব্যে বলেন, “যারা এখনো ২০১৪, ২০১৮ এবং ২৪ সালের মতো প্রহসনের নির্বাচন করার স্বপ্ন দেখেন, তাদের সেই স্বপ্ন বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। তারা বুঝতে চায় না পিআর কী। ১৯৯১ সালে জামায়াতের উদারতার কারণে বিএনপি সরকার গঠন করতে পেরেছিল। যদি আমরা সিদ্ধান্ত নিতাম বিএনপিকে সমর্থন দেবো না, তাহলে সেদিন অন্য দল ক্ষমতায় যেত। কিন্তু আমরা বিএনপিকে পূর্ণ সমর্থন দিয়েছিলাম বলেই তারা সরকার গঠন করতে পেরেছিল।”

তিনি আরও বলেন, “৯৪ সালে মাগুরা উপনির্বাচনে ভোট ডাকাতির কারণে বিএনপি সরকারে থেকেও কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন করতে বাধ্য হয়েছিল। তখনও তারা বুঝতে পারেনি কেয়ারটেকার সরকার কী, অথচ পরে নিজেরাই সেই ব্যবস্থা এনে ক্ষমতা ছেড়েছিল।”

বক্তারা বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে জামায়াতে ইসলামী সবসময় সোচ্চার ভূমিকা পালন করে আসছে। দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় এ আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি দেন।

সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

আরও পড়ুনঃ ৫৯বিজিবির টহল দলের বিরুদ্ধে মোবাইল চোরাকারবারীর মিথ্যা অপপ্রচারের অভিযোগ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park