1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

দেওয়ানগঞ্জে প্রতিপক্ষের হামলা: দুইজন আহত, ৭ লাখ টাকার বেশি লুটপাট

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পঠিত
114

দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কুমারচর গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় দুইজন গুরুতর আহত হয়েছেন। এসময় বাড়ির আলমারির তালা ভেঙে নগদ ৭ লাখ ১৪ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। বর্তমানে আহতরা চিকিৎসাধীন আছেন এবং হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে জানা যায়, কুমারচর গ্রামের বাসিন্দা মো. সিরাজ-উদ-দৌলা পাথরেরচর বাজারে মধুমতি এজেন্ট ব্যাংকিং এর ব্যবসা করেন। তিনি দাবি করেন, তার পরিবার শান্তিপূর্ণভাবে বসবাস করলেও প্রতিপক্ষের একদল হিংস্র ও সন্ত্রাসী প্রকৃতির লোক দীর্ঘদিন ধরে জায়গা-জমি ও মামলা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের সঙ্গে শত্রুতা করে আসছে।

বাদী অভিযোগে উল্লেখ করেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে একদল আসামি দেশীয় অস্ত্রশস্ত্র (রামদা, লাঠি, সাবল, পাইপ ও রড) নিয়ে তার বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর আঘাত হানে। এতে বাদীর ছোট ভাই ও ভাতিজা গুরুতর আহত হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, আসামিদের মধ্যে একজন ভারি লাঠি দিয়ে বাদীর ভাতিজার মাথায় আঘাত করলে সে গুরুতর রক্তাক্ত জখম হয়। অপর এক আসামি ধারালো দা দিয়ে বাদীর ছোট ভাইকে লক্ষ্য করে কোপ মারলে তা তার হাতে ও কনুইতে লেগে মারাত্মক জখম হয়। এরপর আরও কয়েকজন আসামি লাঠি, রড ও সাবল দিয়ে এলোপাতাড়ি মারপিট চালায়।

হামলার পাশাপাশি আসামিরা বাড়ির আলমারির তালা ভেঙে নগদ ৭,১৪,৫০০ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মো. সিরাজ-উদ-দৌলা বাদী হয়ে ১১ জনকে আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় জড়িত কয়েকজন আসামিও আহত হয়েছেন এবং তারা বর্তমানে পার্শ্ববর্তী রাজীবপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ শেরপুরের সীমান্তবর্তীতে বন্যহাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park