1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

ঝিনাইগাতীতে বিএনপির নেতৃত্বে তোরজোড়: আহ্বায়ক–সদস্য সচিব পদে চূড়ান্ত লড়াই

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৫৯ বার পঠিত
61

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে ঘিরে পুরো উপজেলার রাজনীতি এখন উত্তাল।

তৃণমূল থেকে শুরু করে জেলা ও কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত চলছে তুমুল আলোচনা–সমালোচনা,আর মাঠ–রাজনীতিতে তৈরি হয়েছে উত্তেজনার নতুন ঢেউ। কে হবেন আহ্বায়ক,কে হবেন সদস্য সচিব? এই প্রশ্নে রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। আর নেতাকর্মীদের মনোযোগও পুরোপুরি এই সিদ্ধান্তের দিকে নিবদ্ধ।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে,আহ্বায়ক পদে শীর্ষ আলোচনায় রয়েছেন,

জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক
আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য
মেজর মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক,মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মো.লুৎফর রহমান।

অপরদিকে সদস্য সচিব পদে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন, আদর্শবান সংগ্রামী কর্মী, নেতৃত্বগুণে অনন্য সংগঠক, ত্যাগ-তিতিক্ষার এক জীবন্ত দৃষ্টান্ত,ছাত্রদল থেকে রাজনীতির হাতেখড়ি নেওয়া তুখোড় ছাত্রনেতা,জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র দীর্ঘদিনের সাধারণ সম্পাদক,সভাপতি ও আহ্বায়ক প্রয়াত আব্দুছ ছালাম এর সুযোগ্য পুত্র, শেরপুর জেলা বিএনপির সদস্য,জিয়াউর রহমান ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক,দ্য ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আজীবন সদস্য ও কাউন্সিল মেম্বার প্রকৌশলী তৌহিদুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান হিরা।

তৃণমূল নেতাকর্মীরা একবাক্যে বলছেন,নতুন কমিটিতে এমন নেতৃত্ব চাই, যারা হবেন জনবান্ধব,ত্যাগী, সাহসী এবং দলে ঐক্য ফিরিয়ে আনতে সক্ষম। বিশেষ করে আসন্ন জাতীয় রাজনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় ঝিনাইগাতী বিএনপির একটি শক্ত, ঐক্যবদ্ধ ও কার্যকর নেতৃত্বের প্রয়োজনীয়তা এখন সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম স্পষ্ট বার্তা দিয়ে বলেন,আমরা স্বচ্ছতা,যোগ্যতা এবং তৃণমূলের মতামতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নেতৃত্ব নির্বাচন করব। কাউকে চাপিয়ে দেওয়া হবে না। তৃণমূলের নেতাকর্মীরাই ঠিক করবেন,কে নেতৃত্ব দেবেন।

স্থানীয় রাজনৈতিক মহল মনে করছেন,এই প্রতিযোগিতা শুধু পদ-পদবির লড়াই নয়,এটি ঝিনাইগাতী বিএনপির ভবিষ্যৎ দিকনির্দেশনা ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের এক বড় পরীক্ষা। সঠিক নেতৃত্ব বাছাই করতে না পারলে সামনে আন্দোলন–সংগ্রামে দলের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। অন্যদিকে,জনবান্ধব ও তৃণমূলনির্ভর নেতৃত্ব আসতে পারলে উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি কয়েকগুণ বৃদ্ধি পাবে।

বর্তমানে চায়ের আড্ডা থেকে শুরু করে রাজনৈতিক বৈঠক,এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত সবখানেই এই নেতৃত্ব নির্বাচনের খবর এখন ‘হট নিউজ। রাজনৈতিক উত্তাপ যত বাড়ছে,তৃণমূল নেতাকর্মীদের দৃষ্টি ততই নিবদ্ধ হচ্ছে আসন্ন ঘোষণার দিকে।
এদিকে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন সহ সর্বস্তরের নেতাকর্মীরা জেলা ও কেন্দ্রীয় বিএনপিকে ঝিনাইগাতী উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে আসন্ন আহবায়ক কমিটিতে আহ্বায়ক–সদস্য সচিব পদে কর্মিবান্ধব নেতাদেরকে মনোনিত করতে অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন হিলি শুল্ক স্টেশন পরিদর্শনে বিভিন্ন মন্ত্রণালয়ের ১২ সদস্যের প্রতিনিধি দল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park