1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পু! আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার

তুহিন হত্যাসহ সকল সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে -শিবলী সাদিক খান

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার পঠিত
130

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে নির্মম হত্যাকান্ডের
প্রতিবাদে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুর চান্দনা চৌরাস্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ এর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকাল ৩টায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে তুহিন হত্যাকান্ডের ঘটনাস্থলে মানবন্ধনে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের আলোর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ইব্রাহীম খলিলের সঞ্চালনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান বলেন সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক হত্যা এবং নির্যাতনের সকল ঘটনার ন্যায় বিচার নিশ্চিত হবে।

গণমাধ্যমে স্বাধীন মুক্ত চর্চার সুযোগ রাষ্ট্রীয় ভাবে দিতে হবে। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তিনি বলেন গাজীপুর চৌরাস্তাসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যস্থতম এলাকা গুলোতে চোর, ছিনতাইকারী, প্রতারক চক্রের আবাসস্থল হয়ে গেছে এরা মানুষকে সর্বশান্ত করে আহত নিহতের ঘটনা ঘটাচ্ছে এদের নির্মূল করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপরতা বৃদ্ধি করতে হবে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন (নীলু), বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ শারমিন সুলতানা মিতু, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুবকর সিদ্দিক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর দপ্তর সম্পাদক রাকিবুল হাসান আহাদ, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার, কাজী রোকেয়া কেয়া, ক্রাইম রিপোর্টার, ক্রাইমপেট্রোল বিডি। মোছাঃ নাছিমা আক্তার রেনু, গাজীপুর মহানগর প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ সমাচার।

‎এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আকরামুল ইসলাম, আমির, মোঃ জামাল উদ্দিন, রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মানববন্ধন শেষে চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক সহ বিভিন্ন সড়ক ঘুরে এসে পুনরায় চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে শেষ হয়।

বিএমইউজে’র মানববন্ধনের সাভার সভাপতি সোহেল আহমেদ বলেন সারাদেশে ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার ঘটনা ঘটছে। অপরাধীদের বিচার না হওয়ায় এসব ঘটনা বেড়েই চলেছে। তিনি বলেন যেহেতু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেছেন ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র দিতে চেয়েছেন তাই আগামী ৩ মাসের মধ্যে তুহিন হত্যার বিচার সম্পন্ন ও দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। অন্যথায় সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park