1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

ডিপজলের জমি দখলের অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭২৯ বার পঠিত
322

রিয়াল তন্ময়ঃ চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের কল্যাণপুরস্থ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। তার জমিতে তিনি নাভানা সিএনজি কনভার্শন সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছেন।

গত ৩০ জুলাই আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমান এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন ব্যক্তি নাভানা সিএনজি-তে জোরপূর্বক প্রবেশ করে প্রতিষ্ঠানটি সাইনবোর্ড ভেঙে ফেলে এবং তাদের নিজস্ব সাইনবোর্ড স্থাপন করার চেষ্টা চালায় বলে অভিযোগ করে জানান ডিপজলের পক্ষ থেকে তার ম্যানেজার মো. আব্দুল গণি।

এ নিয়ে গত ৩০ জুলাই তিনি দারুস সালাম থানায় একটি জিডি করেছেন। জিডি নং-১৭৮। এদিকে, ডিপজল গত ৪ আগস্ট ঐদিনের একটি ভিডিও ও জিডির কপি তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন, আমরা অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমান এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন ব্যক্তি আমাদের ভাড়াকৃত প্রতিষ্ঠান নাভানা সিএনজি-তে জোরপূর্বক প্রবেশ করে আমাদের স্থাপিত সাইনবোর্ড ভেঙে ফেলে এবং তাদের নিজস্ব সাইনবোর্ড স্থাপন করার অপচেষ্টা চালায়।

এ সময় তারা আমাদের কর্মচারীদেরকে মারধর করে ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি প্রদান করে। তাদের এই কার্যক্রম সম্পূর্ণভাবে বেআইনি, জবরদখলমূলক এবং আমাদের শান্তিপূর্ণ ব্যবসা পরিচালনায় গুরুতর বিঘ্ন সৃষ্টি করেছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে, অবিলম্বে এ ধরনের জোরপূর্বক অবৈধ দখল প্রচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

আমরা আইন ও প্রশাসনের প্রতি আস্থা রাখি এবং আশাবাদী যে, ন্যায়বিচার নিশ্চিত করা হবে। এদিকে, চলচ্চিত্রাঙ্গণের শিল্পী, নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীরা বলেছেন, গত কয়েক মাস ধরে একটি চক্র ডিপজলকে মামলা-মোকদ্দমা দিয়ে নানাভাবে হয়রানি করছে। ডিপজল বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক। নাম প্রকাশে অনিচ্ছুক সমিতির একজন কার্যনির্বাহী সদস্য বলেন, ‘ডিপজল চলচ্চিত্রের অকৃত্রিম বন্ধু। তিনি চলচ্চিত্রাঙ্গণের সর্বস্তরের সদস্যদের সুখে-দুঃখে পাশে দাঁড়ান।

একটি কুচক্রী মহল তাকে নানাভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এখন তার জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের পাঁয়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ নাম প্রকাশে অনিচ্ছুক, চলচ্চিত্র পরিচালক সমিতির একজন প্রবীণ সদস্য বলেন, ‘সিনেমার উন্নয়নে এবং গতিশীল রাখতে ডিপজল সবসময়ই উদ্যোগ নিয়ে থাকেন। একের পর এক সিনেমা নির্মাণ করেন।

এতে চলচ্চিত্রাঙ্গণের শিল্পী-কলাকুশলীসহ টেকনিশিয়ানদের উপার্জনের ব্যবস্থা হয়। এমতাবস্থায়, তাকে হয়রানি করার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে। তার জমি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে জোরপূর্বক দখলের অপচেষ্টা করছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, যে চক্র তাকে হয়রানি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ডিপজলকে হয়রানি করা থেকে মুক্ত করা হোক।’

আরও খবরকাহারোলে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park