1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

সেতু নির্মানের অভাবে, দুর্ভোগে চর এলাকার ত্রিশ হাজার মানুষ!

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার পঠিত
69

নিজস্ব প্রতিনিধি,

প্রত্যন্ত অঞ্চলে একটি ব্রিজ বা একটি সড়ক শুধু যোগাযোগব্যবস্থার উন্নতিই ঘটায় না সেখানকার আর্থসামাজিক অবস্থানেও বড় পরিবর্তন নিয়ে আসে। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে গাজীপাড়া-বাঙ্গালপাড়া রাস্তায় খালের ওপর নির্মিত একটি ব্রিজ যা দশ গ্রামের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছিল। সেই সঙ্গে উপজেলার সঙ্গে গ্রামগুলোর যোগাযোগের মাধ্যমও ছিল সেটি। কিন্তু ছয় বছর আগে ভয়াবহ বন্যায় সে ব্রিজ ভেঙে যায়। নতুন ব্রিজ না হওয়ায় দশ গ্রামের মানুষ আছে নিত্যদিনের ভোগান্তিতে। আরেকটি ব্রিজ হওয়ার প্রত্যাশায় কত বছর অপেক্ষা করতে হবে সেটিই প্রশ্ন তাদের।

ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হওয়ার ছয় বছর পরও নির্মিত হয়নি গাজীরপাড়া-বাঙ্গালপাড়া খালের ওপর ব্রিজ। ছয় বছর আগে বন্যায় বিধ্বস্ত হয়ে যায় ব্রিজটি। বার বার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেও ব্রিজ নির্মাণের কোন সাড়া পাওয়া যায় নি। ফলে গাজীরপাড়া-বাঙ্গালপাড়া সহ ১০ টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষকে প্রায়শই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া থেকে বাঙ্গালপাড়া গ্রামের ছমির আলীর বাড়ির পাশে খালের ওপর একটি সরু ব্রিজ ২০১৯ সালের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হয়ে যায়। সে বছরের বন্যায় ব্রিজটি বন্যার পানির প্রবল স্রোতে ভেসে গেলে ব্রিজের জায়গাটি ভেঙে আরও বিস্তৃত হয়ে পড়ে। এই ব্রিজের পূর্বে রয়েছে গাজীরপাড়া বাজার নামে একটি বড় বাজার, নঈমিয়ার বাজার, বকশীগঞ্জ উপজেলা সদর সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পশ্চিমে রয়েছে বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান।

এই ব্রিজটি বিধ্বস্ত হওয়ার পর থেকে অসহনীয় দুর্ভোগে দিন পার করছেন এই এলাকার মানুষ। দীর্ঘ ছয় বছরেও নতুন করে আরেকটি ব্রিজ নির্মাণ না হওয়ায় গাজীরপাড়া, ডেরুরবিল, বাঙ্গালপাড়া, চর গাজীরপাড়া, আচ্চাকান্দি, বিলের পাড়, কতুবেরচর , নিলেরচর , দপর পাড়া, কলাকান্দা গ্রামের বৃদ্ধ, শিশু, শিক্ষার্থী, ব্যবসায়ী, যানবাহন মালিক, জমির মালিক সহ সকল শ্রেণির মানুষ যাতায়াত নিয়ে চরম বিপাকে পড়েছেন।

বিশেষ করে কৃষকরা তাদের জমির ফসল বাড়িতে নিয়ে আসতে বা বাজারজাত করতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বর্ষাকালে বা বন্যার সময় শিক্ষার্থীদের স্কুল , কলেজ যেতে হলে বা প্রয়োজনের তাগিদে শহরে যেতে হলে বাড়তি ৬ কিলোমিটার ঘুরে তাদের সেখানে যেতে হচ্ছে। এছাড়াও কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স আসতেও ৬ কিলোমিটার ঘুরে আসতে হয়। ফলে সকল কাজের জন্য বাড়তি সময় ও বাড়তি টাকা খরচ করতে হচ্ছে স্থানীয়দের। গাজীরপাড়া-বাঙ্গালপাড়া রাস্তার ওপর ওই ব্রিজটি নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

গাজীরপাড়া গ্রামের গোলাম কিবরিয়া মনু গাজী বলেন, ব্রিজটি গত ছয় বছর হয়ে গেল ভেঙ্গে গেছে এখন পর্যন্ত কোন অগ্রগতি দেখতে পাই নাই, ছয় বছর ধরে শুধু মাপ নিয়েই যাচ্ছে কিন্তু কাজের নামে কোন কিছুই হয়নি। একই গ্রামের মোস্তফা মিয়া বলেন, এই খালের ওপর ব্রিজ না থাকায় আমরা খুবই কষ্টে আছি, যাতায়াত সমস্যা, কৃষি জমির ধান, পাট, ভুট্টা বাজারে নিয়ে যেতে হয় নৌকা দিয়ে, কেউ অসুস্থ হলে হাসপাতালে যেতে হয় ৬ মাইল ঘুরে। স্কুলের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সমস্যা ১০ মিনিটের রাস্তা সময় লাগে এক ঘন্টা। তাই এই চর এলাকাবাসীর কথা ভেবে তারাতারি ব্রিজটি যেন হয় এটাই বর্তমান সরকারের কাছে দাবি।

মুছা মিয়া বলেন, ব্রিজ না থাকায় শুকনো মৌসমে কষ্ট করে পারাপার হওয়া যায় কিন্তু বন্যা ও বর্ষাকালে অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হয় আমাদের। বার বার স্থানীয় প্রশাসনকে অবগত করেও কোন কাজ হচ্ছে না। অবিলম্বে এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, মানবিক কারণেও হলেও এখানে একটি ব্রিজ নির্মাণ করা উচিত। আমিও একাধিকবার ব্রিজ চেয়ে উর্ধ্বতন কর্তপক্ষকে অবগত করেছি। কিন্তু দীর্ঘ ছয় বছর পেরিয়ে গেল এখনো ব্রিজ নির্মাণের কোন উদ্যোগ নেইনি সরকার। তাই এলাকাবাসীর জনদুর্ভোগ কমাতে নতুন একটি ব্রিজ নির্মাণ জোর দাবি জানাচ্ছি।

বকশীগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক বলেন, গাজীরপাড়া বাজারের পর পশ্চিম পাশে অবস্থিত খালের ওপর ৯০ মিটার দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। ইতোমধ্যে এলজিইডির প্রকল্প পরিচালক এটি পরিদর্শন করেছেন। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় ব্রিজটি এখনি কাজ করা সম্ভব হচ্ছে না। আশাকরি মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ দিলে দ্রুততম সময়ের মধ্যে ব্রিজ নির্মাণের কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুনঃ দিনাজপুরে বিশেষ অভিযানে চুরি যাওয়া প্রাইভেট কারসহ দুই আসামি র‌্যাব-১৩ হাতে গ্রেফতার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park