1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

রৌমারীতে আবাদি জমির মাটি কেটে বিক্রি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে ট্রাক্টর জব্দ

  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮৫ বার পঠিত
154

নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারাঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি এলাকায় আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (২৯ জুন) বিকেলে এই অভিযান পরিচালনা করেন রৌমারী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার। অভিযানে মাটি বোঝাই একটি ট্রাক্টর কাকড়া গাড়ি জব্দ করে থানায় হস্তান্তর করা হয়।

প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই আমবাড়ি এলাকায় একটি অসাধু চক্র স্থানীয় প্রভাব খাটিয়ে আবাদি জমি থেকে ভেকু মেশিন (এক্সকাভেটর) দিয়ে মাটি উত্তোলন করে আসছিল। নিষেধ করা সত্ত্বেও তারা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে প্রতিনিয়তই ফসলি জমি থেকে মাটি কেটে তা বিভিন্ন নির্মাণ প্রকল্পে বিক্রি করছিল।

অভিযানের সময় মূল অভিযুক্ত ব্যক্তিরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন,

“ফসলি জমির মাটি কাটা সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের ক্ষতির পাশাপাশি কৃষিজ উৎপাদনে বড় প্রভাব ফেলে। আজ আমরা অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছি। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।”

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, “আজকের অভিযানে একটি মাটি বোঝাই ট্রাক্টর কাকড়া গাড়ি আটক করে থানায় আনা হয়েছে। আমরা যথাযথ আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নিচ্ছি।”

স্থানীয় দাতভাঙ্গা এলাকার এক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সারা বছর ধরে এমনভাবে আবাদি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। কেউ কোনো দিন প্রতিবাদ করে না। প্রশাসনও এতদিন চুপ ছিল। এখন বর্ষা চলে আসছে, তখন এমনিতেই মাটি কাটা বন্ধ হয়ে যাবে। আজকের অভিযানটা আমাদের কাছে লোক দেখানো মনে হয়েছে। আমরা চাই এই মাটি কাটা স্থায়ীভাবে বন্ধ হোক।”

উল্লেখ্য, কৃষিজমির মাটি কাটা পরিবেশ ও খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এতে জমির উর্বরতা কমে যায়, ফসল উৎপাদন ব্যাহত হয় এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। তাই এলাকাবাসী চায়, শুধু অভিযানই নয়, কঠোর প্রশাসনিক নজরদারির মাধ্যমে এই অনিয়ম স্থায়ীভাবে বন্ধ হোক।

আরও পড়ুনঃ বকশীগঞ্জে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল শিক্ষার্থীর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park