1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

সৌদিতে শতাধিক প্রবাসীর বেতন আত্মসাৎ: গোপালগঞ্জের মামুন ওরফে সাগরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগীরা

  • আপডেট সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৫২ বার পঠিত
183

বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি:

সৌদি আরবে কর্মরত বাংলাদেশের শতাধিক প্রবাসীর কয়েক কোটি টাকা আত্মসাৎ করে পলাতক রয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের হান্নান শেখের ছেলে মামুন শেখ, যার ছদ্মনাম সাগর ওরফে আব্দুল্লাহ।

তিনি সৌদি আরবে AGC ও ACT নামের দুটি সাপ্লায়ার কোম্পানির পরিচালক পরিচয়ে দেশি প্রবাসীদের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের ব্যবস্থা করে আসছিলেন।

ভুক্তভোগী প্রবাসীদের অভিযোগ, মামুন ওরফে সাগর বিভিন্ন জায়গা থেকে সৌদিতে আসা প্রায় ১০০ জনেরও বেশি বাংলাদেশির ৩ মাস থেকে ৫ মাস পর্যন্ত বেতন তুলে নিয়ে পালিয়ে গেছেন।

এ পর্যন্ত আনুমানিক ৩ কোটি টাকার মতো আত্মসাৎ করেছেন তিনি। বর্তমানে ওই প্রবাসীরা খাদ্য ও বাসা ভাড়া সংকটে মানবেতর জীবনযাপন করছেন।

সৌদি আরব থেকে পাঠানো ভিডিও বার্তায় ভুক্তভোগীরা জানান, বেতন না পেয়ে তারা পরিবারের কাছে টাকা চেয়ে ভাড়া ও খরচ চালাতে বাধ্য হচ্ছেন। অনেকে ইতোমধ্যে দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন, কিন্তু বিমানভাড়ার টাকাও জোগাড় করতে পারছেন না।

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বেদগ্রামের রায়হান হোসেন, শফিকুল ইসলামসহ টুঙ্গিপাড়ার হানিফ শেখ, বাশবাড়িয়ার তুহিন, রাজবাড়ির রেজাউল মল্লিক, এমনকি নারায়ণগঞ্জের আরও অনেক প্রবাসী মামুনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।

এক ভুক্তভোগী বলেন, “আমি রিয়াদের একটি সোলার প্লান্টে AGC সাপ্লায়ারের মাধ্যমে চাকরি করি। তিন মাস কাজ করার পর বেতন চাইলে মামুন বলে ‘তোদের পেটে ভাতে খাটিয়েছি, তোদের কোনো আকামা নাই’। এরপর আমাদের তাড়িয়ে দেওয়া হয়। এখন হাতে খাবারের টাকা নেই, বাসায় ফেরার টাকাও নেই।”

আরেকজন বলেন, “আমরা বেতন না পেয়ে দেশ থেকে টাকা এনে ভাড়া দিচ্ছি, না খেয়ে দিন কাটাচ্ছি। অথচ মামুন বাংলাদেশে বসে আমাদের কষ্টের টাকায় ব্যবসা করছে, তার বোন জামাই আল-আমিন (সোহেল) ঢাকায় কাপড়ের ব্যবসা করছেন, স্ত্রী রিতু, ভাই সোহাগ, এবং শ্বশুর মনির মোল্লাও এই চক্রের সঙ্গে জড়িত।”

ভুক্তভোগীরা মামুনের পাসপোর্ট নম্বর (EM0326785) ও পরিচয় প্রকাশ করে দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। মামুন পাসপোর্টে ঠিকানা দিয়েছেন টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ—যদিও তার স্থায়ী ঠিকানা সদর উপজেলার নিজড়া গ্রামে।

প্রবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,“আমরা বিদেশে কষ্ট করে টাকা রোজগার করতে গিয়ে প্রতারিত হয়েছি। এই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমাদের কষ্টার্জিত অর্থ দ্রুত ফেরতের ব্যবস্থা চাই।”

আরও পড়ুন বন্দরটিলায় সাংবাদিক শহিদের ওপর সন্ত্রাসী হামলা,৩ হামলাকারী গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park