শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী বিএনপির প্রস্তুতি সভা শার্শায় সম্পন্ন
আপডেট সময় :
শনিবার, ২৪ মে, ২০২৫
১৮৮
বার পঠিত
শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী বিএনপির প্রস্তুতি সভা শার্শায় সম্পন্ন
মালিকুজ্জামান কাকাঃ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। আগামী ৩০ মে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় সভায়। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আরও পড়ুনঃ সরিষাবাড়ীতে ইয়াবাসহ ৪...
108
মালিকুজ্জামান কাকাঃ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। আগামী ৩০ মে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় সভায়।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply