1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

বিএনপিতে আওয়ামী সন্ত্রাসীদের যোগদানের প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ও সমাবেশ

  • আপডেট সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১১৮ বার পঠিত
103

মোঃ আব্দুস সামাদ: বিএনপিতে আওয়ামী সন্ত্রাসীদের যোগদানের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শৈলকুপা চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ৯ নং মনোহরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ ফেসটুন প্লাকার্ড ও ব্যানার হাতে রাস্তার দুধারে সারিবদ্ধভাবে হাতে হাত রেখে দাঁড়িয়ে যায়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ দেশবাসীকে জানাতে চাই, ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী কোন আওয়ামী লীগকে বিএনপিতে যোগদান করানো যাবে না। শৈলকুপা বিএনপির অভিভাবক এডভোকেট আসাদুজ্জামান একই নির্দেশনা বার বার দিয়ে যাচ্ছেন।

তাকে পাশ কাটিয়ে কতিপয় বিএনপি নেতা অর্থের বিনিময়ে আওয়ামী সন্ত্রাসী ক্যাডার দামুকদিয়া গ্রামের বকুল মোল্লাদের মত লোকদের বিএনপিতে যোগদান করাচ্ছে। দামুকদিয়া গ্রামের উকিল মৃধা হত্যার প্রধান আসামী এই বকুল মোল্লা।

এছাড়াও ১৯৯৪-৯৫ সালে আওয়ামীলীগের তত্বাবধায়ক সরকারের দাবী আদায়ের আন্দোলনের নামে বিএনপির অসংখ্য নেতাকর্মী ও থানা বিএনপির বর্তমান সভাপতি আবুল হোসেন বিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর এবং লুটপাট করে।

১৯৯৮ সালে ৯ নং মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়, বর্তমান থানা বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন বিশ্বাস। তখন থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ইউনিয়ন নির্বাচন করার অপরাধে তাকে দামুকদিয়া গ্রাম থেকে হত্যার উদ্দেশ্যে গুলি করে এবং ছুরিকাঘাত করে এই আওয়ামীলীগের শীর্ষ সন্ত্রাসী বকুল মোল্লা।

২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর পুনরায় বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য ৯ নং মনোহরপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের উপর হামলা-মামলা, বাড়িঘর ভাংচুর, লুটপাট, চাদাবাজী, বাড়ীছাড়া করাসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে।

তার মত একজন চিহ্নিত ক্যাডার ও আওয়ামীলীগের সন্ত্রাসী গত ৯ মে ২০২৫ তারিখে রাতের অন্ধকারে কিভাবে বিএনপিতে যোগদান করেছে। কারা তাকে কত টাকার বিনিময়ে বিএনপিতে যোগদান করালো। আমরা ইউনিয়নবাসী সেটা জানতে চাই।

যে সন্ত্রাসী নিজ হাতে উকিল মৃধা নামক এক ব্যক্তিকে হত্যা করেছিলো। মামলার বাদিকে বিভিন্নভাবে হয়রানি করে ভয়-ভীতি দেখিয়ে বাড়িছাড়া করেছে। তার মত লোক যদি বিএনপিতে যোগদান করে তাহলে দলের ভাবমূর্তি নষ্ট হওয়াটাই স্বাভাবিক।

অনুপ্রবেশকারীদের অত্যাচারে উপজেলাব্যাপী প্রকৃত বিএনপি নেতা কর্মীদের উপর জুলুম এবং নির্যাতন দিন দিন বেড়ে যাচ্ছে। এটা দলীয় নির্দেশনা অবমাননা বলে মনে করি। এরই প্রতিবাদে ৯ নং মনোহরপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

আওয়ামী সন্ত্রাসী, হত্যা মামলার আসামী, মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামের আওয়ামীলীগ নেতা বকুল মোল্লাকে গ্রেফতার ও আশ্রয় দাতাদের বিচারের দাবী জানান বক্তারা।

বক্তব্য রাখেন, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কাউসার, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, শের আলী মেম্বার, আব্দুল কাদের, হুমায়ন মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসরাইল হোসেন, কৃষকদলের যুগ্ম আহবায়ক মাজেনুর রহমান পান্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম জিল্লু, উপজেলা যুবদলের সদস্য মজিবর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক আয়ুব হোসেন, সদস্য সচিব আবু হাশেম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন, সহ-সভাপতি সবুজ হোসেনসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ নলছিটিতে সড়কের নির্মান কাজ উদ্বোধন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park