1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

রাজিবপুরে দলিলকৃত বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা, নিরাপত্তাহীনতায় আট পরিবার

  • আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৯৭ বার পঠিত
139

নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারাঃ কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর চর সাজাই মন্ডলপাড়া গ্রামের আটটি পরিবার দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বৈধভাবে বসবাস করে আসছেন বলে দাবি করেছেন।

অথচ সাম্প্রতিক সময়ে তাদের বিরুদ্ধে শুরু হয়েছে উচ্ছেদের পরিকল্পিত চেষ্টা। স্থানীয় প্রভাবশালী মহলের এমন উদ্যোগে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের মধ্যে রয়েছেন আব্দুস সালাম, মোবারক হোসেন, জাহাংগীর আলম, শহিদুর রহমান, রফিয়াল হক, হবিবর মুন্সি ও আব্দুল জলিল। তারা জানান, প্রায় ৩০ বছর আগে তারা ৩ একর ৬৫ শতাংশ জমি বৈধভাবে ক্রয় করেন।

এ জমির দলিল ও আদালতের রায় অনুযায়ী তারা মালিকানা পান এবং এরপর থেকে নিয়মিত খাজনা প্রদানসহ সকল আইনি প্রক্রিয়া মেনে বসবাস করে আসছেন। তাদের দাবি, এসব জমি নিয়ে এখন প্রভাবশালী একটি মহল নানা ধরনের চাপ সৃষ্টি করে উচ্ছেদের পাঁয়তারা করছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ১২ -১৩ বছর আগে স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিকভাবে সংযুক্ত কয়েকজন ব্যক্তি—এস এম আব্দুস সাত্তার, এস এম আব্দুর রাজ্জাক, কামাল হোসেন ও আব্দুল ওহাব, ও মোর্শেদা বেগম —গোপনে ওই জমির নামে বন্দোবস্ত গ্রহণ করেন এবং প্রশাসনিক প্রভাব খাটিয়ে জমির উপর মালিকানা দাবি করতে শুরু করেন। এরপর থেকেই তারা ভুক্তভোগীদের ঘরবাড়ি থেকে উচ্ছেদে নানা ধরনের হুমকি ও চাপ সৃষ্টি করছেন।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছেন রাজিবপুর থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে। কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাদের। ভুক্তভোগীদের ভাষ্যমতে, অভিযুক্তরা, তথকালিন আওয়ামীলীগের সক্রিয় কর্মী হওয়ায় প্রশাসন বিষয়টিকে আমলে নেননি ।

স্থানীয় বাসিন্দারা জানান, “আমরা প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছি। কখন আমাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়, সে ভয় নিয়েই বাস করছি। আমরা চাই প্রশাসন সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং আমাদের শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার নিশ্চিত করুক।”

স্থানীয় জনপ্রতিনিধি তথকালিন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কোদালকাটি ইউপি চেয়ারম‍্যান হুমায়ুন কবীর ছক্কু বিষয়টি সম্পর্কে অবগত হলেও কোনো মন্তব্য করেননি।

ভুক্তভোগীরা জোরালোভাবে দাবি করেছেন, বিষয়টি সরেজমিন তদন্ত করে দেখা হোক এবং যথাযথ প্রমাণ ও দলিলপত্র যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা চান, তাদের জমির উপর পূর্ণ মালিকানা নিশ্চিত করে পরিবার-পরিজন নিয়ে নিরাপদে বসবাসের সুযোগ যেনো দেয়া হয়।

আরও পড়ুনঃ দিনাজপুরে সাপের কামড়ে মহিলা’র মৃত্যু

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park