1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযানে প্রশাসনের কঠোর পদক্ষেপ, কোটি টাকার রাজস্ব আদায়

  • আপডেট সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২১৭ বার পঠিত
126

তানিম আহমেদ নালিতাবাড়ি (প্রতিনিধি) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। গত ছয় মাসে উপজেলায় পরিচালিত ১০০টিরও বেশি মোবাইল কোর্টের অভিযানে ৬০ লাখ টাকার বেশি জরিমানা আদায় এবং ৩৫ জন অবৈধ বালু উত্তোলনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার ভোগাই ও চেল্লাখালী নদী, দুদুয়ার খাল এবং বুড়ীভোগাই নদীর বিভিন্ন অবৈধ বালু উত্তোলন স্পটে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন পরিবেশ সংরক্ষণ আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ সহ সংশ্লিষ্ট অন্যান্য আইন প্রয়োগের মাধ্যমে এই পদক্ষেপ নিয়েছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, নালিতাবাড়ী উপজেলার নদী-নালা, পাহাড়, টিলা এমনকি ফসলি জমির ভেতরেও অবৈধ বালু উত্তোলনকারীরা নতুন নতুন স্পট তৈরি করে বালু উত্তোলনের চেষ্টা করে। শুধুমাত্র ভোগাই নদীর নালিতাবাড়ী অংশে প্রায় ২৫-৩০ কিলোমিটার জুড়ে বালুর অসংখ্য অবৈধ স্পট রয়েছে। পুরো উপজেলায় এরকম প্রায় ১০০টি অবৈধ বালু স্পট চিহ্নিত করা হয়েছে।
গত ছয় মাসে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ৭৫টি মামলার মাধ্যমে ৬০ লাখ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। একই সাথে, ৩৫ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে জব্দকৃত বালু নিলামের মাধ্যমে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে উপজেলা প্রশাসন।
উল্লেখ্য, গত ছয় মাসে উপজেলা প্রশাসন ১০০টিরও বেশি দীর্ঘ অভিযান পরিচালনা করেছে, যার মধ্যে কিছু অভিযান ৬ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত চলেছে। নিয়মিত মামলার পাশাপাশি বালু সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, অভিযোগের শুনানি এবং সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন ও প্রচারণার কাজও চলমান রয়েছে।

এই অভিযানে নালিতাবাড়ী থানা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার এবং স্থানীয় সচেতন নাগরিকরা সহযোগিতা করেছেন।স্থানীয় জনগণ মনে করে, এই অভিযান শুধু নদী ও পরিবেশ রক্ষা করছে না, বরং এলাকার আইনশৃঙ্খলা এবং অবকাঠামো উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলছে। তারা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে নিয়মিত তদারকি বজায় রাখার আহ্বান জানিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি জানান, নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় তারা “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করছেন এবং অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখবেন। তিনি অবৈধ বালু উত্তোলন বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন এবং নালিতাবাড়ীর সচেতন নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।এই জোরালো পদক্ষেপ নালিতাবাড়ী উপজেলায় অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুনঃ ঠাকুরগাঁও সদর থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ করেছেন– রংপুর ডিআইজি,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park