1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র উদ্বোধন অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পঠিত
78

মোঃ আরিফুল ইসলাম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘সময়নিষ্ঠা ও উন্নয়ন বিষয়ক (মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র) সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।

“মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি” একটি সময় সচেতনতা ভিত্তিক সামাজিক উদ্যোগ, যার মূল লক্ষ্য হচ্ছে—সামাজিক ও শিক্ষাগত পরিসরে সময়নিষ্ঠতা চর্চাকে উৎসাহিত করা এবং উন্নয়নের পূর্বশর্ত হিসেবে সময়ের মূল্যবোধ প্রতিষ্ঠা করা।

কমিউনিটি অ্যাডভান্সড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (CADA) এবং ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির আয়োজনে শনিবার (৫ এপ্রিল) সকাল ৯ টায় ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সমাজ ও দেশের সার্বিক উন্নয়নে সময়নিষ্ঠার গুরুত্ব তুলে ধরে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজকে অনুপ্রাণিত করাই হলো উক্ত সম্মেলনের মূল লক্ষ্য।
মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র কো-অর্ডিনেটর স্বপন মাহমুদ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মোঃ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সকাল ৯ টায় শুরু হয়।

‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা ও চীফ কো-অর্ডিনেটর রংপুর কমিউনিটি অ্যাডভান্সড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (CADA) ও ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক, বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস(বগুড়া) মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের অধ্যাপক ডাঃ মোঃ মেফতাউল ইসলাম মিলন এর সূচনা বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সম্মেলনে বক্তারা বলেন, সময়নিষ্ঠতা ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সফলতার প্রধান ভিত্তি। সময়কে সঠিকভাবে ব্যবহার করে পরিকল্পিত উন্নয়নই পারে জাতিকে সমৃদ্ধির শিখরে পৌঁছে দিতে। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সময় ব্যবস্থাপনার শিক্ষায় উদ্বুদ্ধ করা এখন সময়ের দাবি। সম্মেলন থেকে ‘সময়নিষ্ঠ সমাজ’ গড়ার আহ্বান জানানো হয়।

প্রধান আলোচক দেশবরেণ্য বিশিষ্ট কবি সাংবাদিক ও সাহিত্যিক আব্দুল হাই সিকদার তার বক্তব্যে উপস্থিত শিক্ষার্থী সহ সকলের উদ্দেশ্যে বলেন, সময়নিষ্ঠা, শৃঙ্খলা, অধ্যবসায় এর প্রতি যত্নবান হলে জীবনে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো সম্ভব। তিনি নিজের অঞ্চল হিসাবে তার শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে নদীমাতৃক এই জেলার দুধকুমার, ফুলকুমার ও সালমারা নদীর কথা উল্লেখ করেন। তিনি বলেন আমাদের কিছু
ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের বৃহত্তর স্বার্থে বর্তমান সরকার ডঃ ইউনুস কে সমর্থন করা জরুরী।

তা না হলে আমরা যদি ক্ষুদ্র স্বার্থে দলাদলি করি, বিভক্ত হয়ে যাই তাহলে এমন বিশ্বমানের একজন নেতার হাত ধরে বাংলাদেশের উন্নয়ন বিঘ্নিত হবে। দীর্ঘ সময়ে দেশটি যতটা পিছিয়ে গেছে তার হাত ধরেই কেবল সম্ভব সেটা পুষিয়ে নেয়া। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি সময়ের কাজ সময়ে করতে বলেন, মোবাইলের ব্যবহার তথা প্রযুক্তির ব্যবহার বৈশ্বিক উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজন তবে সেটার জন্য অন্যান্য কাজের মত সময় নির্ধারণ করে করতে হবে বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, সমাজসেবক, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সম্মেলনটিকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে সংগঠনের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের সহস্রাধিক সদস্য উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন রংপুরের সভাপতি মোঃ সালেকুজ্জামান, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী শফিকুর রহমান, বাংলাদেশ বেতার (রংপুর) এর আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুর রহিম, কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, নিরাপদ খাদ্য সংস্থার পরিচালক অধ্যাপক ডক্টর মাহমুদুল ইসলাম সেলিম, এবং বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের প্রভোস্ট ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেটের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য বিশিষ্ট কবি, সাহিত্যিক,সাংবাদিক ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক অধ্যাপক আব্দুল হাই শিকদার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার আন্তর্জাতিক কর্মকর্তা মেজবানুর রহমান লিমন। এছাড়াও স্থানীয় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের কলেজের সাবেক অধ্যাপক কাজী গোলাম মোস্তফা,

একই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান সরকার স্বপন
উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম ফেরদৌস প্রমূখ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ব্যক্তিত্ব, কলেজের অধ্যক্ষ, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

৬-৭ মাস পূর্বে শুরু করা এই পাঙ্কচুয়ালিটি’র আনুষ্ঠানিক উদ্বোধনী সম্মেলনে শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং সময়নিষ্ঠ সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি দেশের প্রত্যেকটি এলাকায় এর

প্রয়োজনীয়তা, গ্রহণযোগ্যতা তুলে ধরে সারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে তাদের নিজেদের কর্মের মাধ্যমে, সময়নিষ্ঠতার মাধ্যমে দেশের উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করার জন্য উদ্যোগ নেয়ার প্রত্যাশা করা হয়। সম্মেলনের শেষাংশে সময়নিষ্ঠতা ভিত্তিক বিভিন্ন সামাজিক কার্যক্রমের পরিকল্পনা ঘোষণা করা হয় এবং উপস্থিত অতিথিবৃন্দকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান ও র‍্যাফেল ড্র এর মাধ্যমে পুরস্কার দেওয়া করা হয়।

আরও পড়ুন নবীগঞ্জ মাদক ব্যাবসায়ীদের কারণে যুব সমাজ ধ্বংসের পথে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park