1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

দেওয়ানগঞ্জে আল ইনসাফ জেনারেল হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল

  • আপডেট সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২০৭ বার পঠিত
113

দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে বিশিষ্টজনদের সম্মানার্থে আল ইনসাফ জেনারেল হাসপাতালের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ শুক্রবার দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন আল ইনসাফ জেনারেল হাসপাতালের নিজস্ব ভবনে এটি অনুষ্ঠিত হয়।

এতে সরকারি হাসপাতালে কর্মরত ডাক্তার, ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন হাসপাতালের মালিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তি অংশগ্রহণ করেন।

উক্ত আয়োজনে আসরের নামাজের পর থেকে ইফতার পর্যন্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আল ইনসাফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিগণ বক্তব্য প্রদান করেন।

দিক নির্দেশনামূলক বক্তব্য দেন দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান তালুকদার, সহকারি অধ্যাপক ডা. সোনাউল্ল্যাহ মন্ডল, অধ্যাপক হারুনুর রশিদ, ডা. আহসানুল হাবিব আসলাম, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আনোয়ার হোসেন, ডা. আরিফুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান বাপ্পি, মো. মাসুদ হাবীব পলিন, মো. আরিফ খান রাসেল প্রমূখ।

অচিরেই চালু হতে যাওয়া হাসপাতালটির চিকিৎসাসেবার আধুনিকায়ন, বিভিন্ন টেস্টের নামে জন হয়রানি বন্ধ এবং উন্নত চিকিৎসার জন্য অভিজ্ঞ ডাক্তারের ব্যবস্থাসহ নানা বিষয় উঠে আলোচকদের বক্তব্য থেকে।

আল ইনসাফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. ইসমাইল হোসেন ও ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. সিফাত উল্লাহ জানান, অত্র দেওয়ানগঞ্জবাসীর আস্থার প্রতীক হিসেবে চালু হচ্ছে আমাদের এই হাসাপাতালটি।

এ অঞ্চলের মানুষ উন্নত স্বাস্থ্যসেবার জন্য জামালপুর কিংবা পার্শ্ববর্তী বকশিগঞ্জ উপজেলায় যেত, আমরা আশা করি তারা এ দুর্ভোগ থেকে রেহাই পাবে। সকল প্রকার আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থাসহ উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। চিকিৎসাসেবায় সকল প্রতিবন্ধকতা কাটিয়ে তুলতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ সদর উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মহফিল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park