1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

গোপালগঞ্জে কোটালীপাড়ায় মাদক ও ঋণের টাকা জোগাড় করতেই ডাকাতি সহ হত্যা

  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৭৪ বার পঠিত
45

বিশ্বজিৎ চন্দ্র সরকার গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ডাকাতি ও হত্যার ঘটনায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার ও শনিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে লুট হওয়া ২৪ হাজার ১ শত টাকা উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন, কোটালীপাড়া উপজেলা চৌরখালী গ্রামের আতা শেখের ছেলে সামিউল শেখ,,পার্শ্ববর্তী তিলবাড়ী গ্রামের সোহরাব খানের ছেলে মোরশেদ আলম ওরফে কামাল ও একই উপজেলার শওকত আলী ভূইয়া।

খুনিরা জেনে বুঝেই এর আগে উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের দন্তচিকিৎসক পল মজুমদারের বাড়িতে গত ৮ ও ১০ তারিখে ঘটনা ঘটনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ১১ মার্চ (মঙ্গলবার) দুপুরে ডাকাতির ঘটনা ঘটাতে সক্ষম হয়। ডাকাতির সময় পল মজুমদারদের ছেলে পিয়াস মজুমদারকে হাত পা বেঁধে হত্যা করে রেখে যায় ডাকাত দল।

এ ঘটনায় ওইদিনই নিহতের পিতা পল মজুমদার নিজে বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে শনিবার (১৫ মার্চ) বেলা ৩ টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে গোপালগঞ্জ জেলা পুলিশ। সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বাদী পল মজুমদার ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ঘরে রেখেছিলেন।এ খবর গ্রেফতারকৃতরা কোন একভাবে জেনে যায়।

ঘটনার দিন পল মজুমদার ও তার স্ত্রী তাদের কর্মস্থলে গেলে দুপুরের দিকে আসামীরা পাঁচজনে মিলে প্রথমে বাড়িতে প্রবেশ করে। ঘরে ঢুকে লুট করার সময় পল মজুমদারের ছেলে দেখে ফেলায় তাকে প্রথম হাত পা বেঁধে ফেলে। পরে লোক জানাজানি হয়ে যাবে এই ভয়ে তাকে হত্যা করা হয়। পরে ঘর থেকে ১ লক্ষ ৯ হাজার টাকা লুট করা হয়। এ ঘটনার পর পুলিশের একটি টিম ঘটনার রহস্য উদঘাটনের জন্য অভিযানে নামে।

ঘটনার পরদিন অর্থাৎ ১২ মার্চ সন্ধ্যায় উপজেলার কুশলা ইউনিয়নের খান মার্কেট এলাকা থেকে মোর্শেদ আলম ওরফে কামালকে গ্রেফতার করে কোটালীপাড়া থানা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তারই দেওয়া তথ্যমতে অপর আসামি সামিউল শেখকে বাগেরহাটের কচুয়া থানার কামারগাতী এলাকা থেকে ও আরেক আসামি শওকত আলী ভুঁইয়াকে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এসময় আসামিদের কাছ থেকে নগদ ২৪ হাজার ১ শত টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারের পর আসামীরা জানিয়েছেন তারা কেউ মাদকাসক্ত আবার কেউ ঋণগ্রস্ত। মূলত মাদক ও ঋণের টাকা জোগাড় করতেই তারা এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে। ডাকাতিকালে ঘর থেকে নগদ ১ লক্ষ ৯ হাজার টাকা ছাড়াও একটি রুপার চেইন তারা লুট করেছে। ঘটনার সময় আসামীরা ৫ জন ছিলেন বলে তারা স্বীকার করেছেন।

আমরা এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সালেহ আহমেদ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ গাইবান্ধার সাদুল্লাপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা বিপ্লব আটক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park