
মোঃমোরশেদ আলম চৌধুরী প্রতিনিধিঃ বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সহযোগী সম্মেলন (০১ ফেব্রুয়ারী) শনিবার বিকাল ৩ ঘটিকায় লামা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা আমীর কাজী মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্ব ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ সোয়াইব এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমীর, এস এম আব্দুচ ছালাম আজাদ, নায়েবে আমীর এ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম, বান্দরবান জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফারুক আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শান্ত বাংলাদেশকে অশান্ত করার ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্র জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে যাচ্ছে, আমরা চাই সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করা এবং অসহায় নির্যাতিত মানুষের পাশে থেকে সহযোগিতা করতে। আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকাতলে যোগ দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি অধ্যাপক হামেদ হাসান, বংলাদেশ ইসলামী ছাত্রশিবির লামা উপজেলা সভাপতি মোঃ আবদুল্লাহ, আলীকদম উপজেলা সভাপতি মাওলানা মাসুক এলাহীসহ জামায়াত নেতৃবৃন্দ।
Leave a Reply