1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

চিরিরবন্দর সহ সারাদেশে হজের খরচ কমার ঘোষণা-ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার পঠিত
56

চিরিরবন্দর সহ সারাদেশে হজের খরচ কমার ঘোষণা-ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন

ফজলুর রহমান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মাটিতে হজের খরচ কমার ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টারা অল্পদিনের দায়িত্ব পেয়েছি। আমার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হজের প্যাকেজ নিয়ে কাজ করছি।

দুদিনের মধ্যে তা ঘোষণা আসতে পারে। সোমবার রাত ৮টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে সিরাতুন নবী (সা.) সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন,২০২৫ সালের জুন মাসে যে হজ অনুষ্ঠিত হবে বাংলাদেশর মানুষ যেন সুন্দরভাবে হজ করতে পারেন, তাদের যেন খরচ কম হয় সেই চেষ্টা করছি আমি ধর্ম উপদেষ্টা হিসেবে। এছাড়াও আমি নিজে হজ করেছি কয়েকবার আমার অনেক কিছু জানা আছে। আমি চেষ্টা করছি কীভাবে করলে খরচ কম হবে। একদিকে ডলারের দাম বাড়ার কারণে,

একদিকে রিয়ালের দাম বেড়েছে। সমস্য হচ্ছে কিছুটা। আমি নিজে মক্কা মদিনা সফর করেছি, সেই দেশের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারপর দেশে এসে বাংলাদেশ বিমানের সাথে কথা হয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে বসেছি, এনবিআরের সাথে বসে আলোচনা করে দুই ক্যাটাগরিতে হজের প্যাকেজ নির্ধারণ করেছি।

মক্কা থেকে একটি কাছের প্যাকেজ আরেকটি ২ দশমিক ৫ কিলোমিটার দূরে। যাতে হাজিদের কষ্ট না হয়। হাজিদের জন্য ৮০ জন অভিজ্ঞ ডাক্তার, ২০০ নার্স ও ১ কোটি টাকার ওষুধ সরবরাহ করা হবে। “ইনশাআল্লাহ”আমি নিজেও হজে উপস্থিত থাকবো। হাজিদের কোনো সমস্যা হবে না।

 

তিনি আরও বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর যে অর্থনীতি পেয়েছি, তা সিন্দুকের তালা নেই,খালি সিন্দুক। দেশে ৫ শতাধিক মডেল মসজিদ তৈরি করা হচ্ছে। এর মধ্যে কিছু কিছু মসজিদের কাজ সমাপ্ত হয়েছে। এখনো অধিকাংশ মসজিদের কাজ চলমান রয়েছে। আপনাদের আমি জানিয়ে দিতে চাই এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের টাকায় নির্মিত হচ্ছে।

 

সৌদি আরব যে অর্থ দিতে চেয়েছিল কোনো কারণে তারা তা দেয়নি। এখানে কোনো অনিয়ম করা চলবে না। কিছু কিছু মসজিদ থেকে ছাদে থেকে পানি পড়তেছে। আমি নিজে কয়েকদিন আগে কুমিল্লার একটি মডেল মসজিদ পরিদর্শন করছি বৃষ্টির সময় দেখি ছাদ দিয়ে পানি পড়ছে।

আমি তদন্ত কমিটি করে দিয়েছি যারা এ অন্যায়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন যে মডেল মসজিদ গুলোর কাজ চলছে সেগুলোতে কোনো অনিয়ম হলে আমাকে জানাবেন। আমি তদন্ত কমিটি করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা দেওয়া হবে।

তিনি বলেন দিনাজপুর জেলার বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের উপদেষ্টদের সাথে আলোচনা করব। যেমন হিলির বিভিন্ন সমস্যা নিয়ে দৃষ্টি দিয়েছি আর অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ের জন্য দায়িত্বে এসেছে। আগামী জাতীয় নির্বাচনে জিতে যারা ক্ষমতায় আসবেন,তারা সময় পেলে সমস্যাগুলোর সমাধান করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park