1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস রাস্তা নেই, চিকন আইলই ভরসা: গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরম দুর্ভোগ” বেকড়া-আটগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কোহিনূর মিয়া ভারতীয় কাঁচামরিচের আমদানিতে একদিনেই কেজিতে ৫০ টাকা কমল দেশি মরিচ নাগরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রবিউল আওয়াল লাভলু হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি গাইবান্ধা সদরে খাল খনন না হওয়ায় সরকারি কোষাগারে ফেরত গেল ৫৭ লাখ টাকা নাশকতার লিফলেটসহ ঢাকায় আটক সানন্দবাড়ীর ছাত্রলীগ নেতা নাগরপুরে ৪ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি রবিউল আউয়াল দীর্ঘ সাড়ে ৮ মাস বন্ধের পর আবারো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু আমতলীতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন, ডিজিটাল শিক্ষার নতুন দুয়ার খুললেন জেলা প্রশাসক

বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝালকাঠির এম এ কুদ্দুস খান, সহসভাপতি তাপতুন নাসরিন

  • আপডেট সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত
16

আমির হোসেন, ঝালকাঠিঃ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক গঠিত বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঝালকাঠি প্রেসক্লাবের দাতা সদস্য, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও প্রাক্তন বক্সার এম এ কুদ্দুস খান।

গত ২৮ জুলাই জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী পূর্ববর্তী অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে বিশিষ্ট শিল্পপতি ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ ফায়জুর রহমান ভূঞাকে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাক্তন বক্সার এবং সাউথ এশিয়ান বক্সিং অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এম এ কুদ্দুস খান। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঝালকাঠির আরেক কৃতি সন্তান পুলিশ হেড কোয়ার্টারে ডি আইজি হিসেবে কর্মরত তাপতুন নাসরীন। তাপতুন নাসরীন ঝালকাঠির পূর্বকাটপট্টির সাবেক শিক্ষা কর্মকর্তা মরহুম নুর হোসেনের মেয়ে।
ঝালকাঠি সদর উপজেলার গাভা রামচন্দ্রপুরের রমজানকাঠী এলাকার এম এ কুদ্দুস খান দীর্ঘদিন ধরে দেশের বক্সিং অঙ্গনের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি ঝালকাঠি প্রেসক্লাবের দাতা সদস্য।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবগঠিত অ্যাডহক কমিটি আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। নতুন কমিটি আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হয়েছে।
এদিকে, বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এম এ কুদ্দুস খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান পারভেসহ অনানন্য সদস্যবৃন্দ। এক শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, এম এ কুদ্দুস খানের এ অর্জন ঝালকাঠির জন্য গর্বের। তিনি নতুন দায়িত্বে সফলতা কামনা করেন এবং দেশের বক্সিংয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও তাঁরা আশাবাদ ব্যাক্ত করেছেন।

আরও পড়ুন ভারত থেকে আসছে কাঁচা মরিচ, কমবে দাম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park