1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস রাস্তা নেই, চিকন আইলই ভরসা: গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরম দুর্ভোগ” বেকড়া-আটগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কোহিনূর মিয়া ভারতীয় কাঁচামরিচের আমদানিতে একদিনেই কেজিতে ৫০ টাকা কমল দেশি মরিচ নাগরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রবিউল আওয়াল লাভলু হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি গাইবান্ধা সদরে খাল খনন না হওয়ায় সরকারি কোষাগারে ফেরত গেল ৫৭ লাখ টাকা নাশকতার লিফলেটসহ ঢাকায় আটক সানন্দবাড়ীর ছাত্রলীগ নেতা নাগরপুরে ৪ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি রবিউল আউয়াল দীর্ঘ সাড়ে ৮ মাস বন্ধের পর আবারো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু আমতলীতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন, ডিজিটাল শিক্ষার নতুন দুয়ার খুললেন জেলা প্রশাসক

ফুলবাড়ীতে সংখ্যালঘু মৎস্যচাষীর লিজকৃত পুকুরের মাছ লুটপাটের অভিযোগ ক্ষতিপূরণসহ জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন।

  • আপডেট সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পঠিত
72

আসাদুর রহমান হাবিব ফুলবাড়ী(দিনাজপুর)

দিনাজপুরের ফুলবাড়ীতে সংখ্যালঘু মৎস্যচাষীর সরকারি লিজকৃত পুকুরের মাছ লুটপাটের অভিযোগ ক্ষতিপূরণসহ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টার সময় ফুলবাড়ী উপজেলা সংলগ্ন রাবেয়া কমিউনিটি সেন্টারে উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মৎস্যচাষী শ্রী পুর্ণ চন্দ্র দাস।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মৎস্যচাষী জানান ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী মৌজার ১ এর ১ খতিয়ানের ১৬০৮ দাগের ৪ একর ৫৫ শতক অর্পিত সম্পত্তি পুকুর সরকারি ডাকে অস্থায়ী ইজারা নিয়ে বিগত ২৪ বছর ধরে মাছ চাষাবাদ করে আসছি।

এ বছর আমার মাছ চাষাবাদ করা অর্পিত পুকুরসহ ফুলবাড়ী উপজেলার অর্পিত সম্পত্তি পুকুর ইজারার ৩ বছর মেয়াদ শেষ হওয়ায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে গত ৯ জুলাই হতে ২১ জুলাই ২০২৬ ইং তারিখ পর্যন্ত ফুলবাড়ী উপজেলার অর্পিত সম্পত্তি পুকুর ৩ বছর মেয়াদে অস্থায়ী ইজারা প্রদান প্রযোজ্যক্ষেত্রে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ফুলবাড়ী উপজেলা ভূমি অফিসে দরপত্র সংগ্রহ এবং দাখিলের সময়সূচি দেওয়া হয়।
সেখানে আমিসহ উপজেলার অনেকেই সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯ এর ৫ অনুচ্ছেদের ৪(ড) অনুযায়ী ৫শত টাকা জমা প্রদান পূর্বক নির্ধারিত ফরম সংগ্রহ করি এবং যথা সময়ে তা দাখিল করি।

এরপর গত ২৩ জুলাই ২০২৬ইং তারিখ বেলা ৩ ঘটিকার সময় দরপত্র উন্মুক্ত করা হলে সেখানে কাজিহাল ইউনিয়নের পুখুরী মৌজার ১এর ১ খতিয়ানের ১৬০৮ দাগের অর্পিত সম্পত্তি পুকুরটি সরকারি নির্ধারিত ডাক অনুযায়ী সকলের চেয়ে সর্বোচ্চ দরদাতা নুরুল মাষ্টার ৯ লক্ষ ৭১ হাজার টাকায় ডাক দিয়ে সরকারি বিধি মোতাবেক তিনি ৩ বছর মেয়াদে অস্থায়ী ইজারা পান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মৎস্যচাষী শ্রী পুর্ণ চন্দ্র দাস আরও জানান যেই পুকুরটি আমি এতদিন চাষ করতাম সেই পুকুরটি নুরুল মাষ্টার ডাকে পাওয়ায় ছেড়ে দিতে হবে এই মর্মে পুকুর থেকে আমার চাষকৃত মাছ উত্তোলনের প্রস্তুতি নেই ইতিমধ্যে গত ২৭ জুলাই দিবাগত গভীর রাতে পুকুর পাহারাদার ফোন দিয়ে বলেন নুরুল মাষ্টার পিকআপসহ লোকজন নিয়ে গিয়ে পুকুরে জাল নামিয়েছেন এবং মাছ উত্তোলন করে নিয়ে যাচ্ছেন।

সংবাদ পেয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা পুকুরে যাওয়ার সময় মাঝপথে বাঁধা আসে জানতে পারি নুরুল মাষ্টার ও তাঁর লোকজন দেশীয় অস্ত্রহাতে পুকুর পাহারা দিয়ে মাছ উত্তোলন করছেন,পুকুরে আমার ৬ লাখ টাকার মাছ রয়েছে যা প্রতিবছর এই সময়ে আমি উত্তোলন করে থাকি,জীবন বাঁচাতে আমি ঘটনাস্থলে না গিয়ে ফিরে এসে ফুলবাড়ী থানায় ডিউটিতে থাকা অফিসার কমলা কান্তকে অবগত করলে তিনি এস আই আশরাফুল আলমকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠালে তাঁরা ঘটনাস্থলে নুরুল মাষ্টার তাঁর লোকজনকে পিকআপসহ হাতেনাতে পেলেও জব্দ না করে মৌখিক বলে চলে যান তৎক্ষণাৎ আমার পুকুর পাহারাদারের সাথে কথা বলে জানতে পারি পুলিশ ঘটনাস্থল থেকে চলে গেছেন কিন্তু মাছ মারা চলমান রয়েছে।

এই ঘটনায় ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম এর সাথে একাধিকবার ফোনকলে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।
পরেরদিন ২৮ জুলাই আমার বসবাসরত ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মাসুদ কমিশনারকে বিষয়গুলো অবগত করলে তিনি প্রথমে ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম এর সাথে দেখা করে এই বিষয়ে অবগত করলে তিনি জানান উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে জানাবেন এরপর সন্ধ্যা ৬ টার সময় পূণরায় ফোনকলে কথা বললে তিনি জানান আমার করার কিছুই নেই আপনারা মামলা করেন।

এই বিষয়ে আমি নুরুল মাষ্টারসহ অজ্ঞাত ২০-২৫ জনের নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছি।
সংবাদ সম্মেলনে কান্না কন্ঠে ভুক্তভোগী মৎস্যচাষী শ্রী পুর্ণ চন্দ্র দাস বলেন আমি একজন সংখ্যালঘু গরীব মানুষ মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছি কিন্তু পুকুর ইজারা কমিটির যোগসাজশে আমার সর্বস্ব পুকুরের মাছ লুটপাট করে নিয়ে গেছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত সমাজের দর্পণ সাংবাদিক ভাইদের নিকট আমার ক্ষতিপূরণের সহযোগিতা এবং যাঁদের কারণে আমি সর্বশান্ত ঘটনার সাথে জড়িতদের বিচার চাই।

আরও পড়ুন ​চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park