
*বাগেরহাট প্রতিনিধি:* বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের শুড়িগাতী সরকারী পুকুর নামক স্থানে রাত আট্টার বিশ মিনিটের সময় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার সুরিগাতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত ওই ব্যক্তি কোনো একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক যানবাহনটি পালিয়ে যায়। নিহত ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও শার্ট। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ রমজান হকের নির্দেশে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে হাইওয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মোল্লাহাট থানার ওসি রমজান হক বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত এবং ঘাতক গাড়ি শনাক্তে আমরা কাজ করছি।”
এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,এ বিষয় মোল্লাহাট হাইওয়ে থানার ওসি জানন নিহত ব্যাক্তির এখন পর্যন্ত কোন সনক্ত করা যায়নি, নিহতের লাশের সুরাহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরন করা হবে,
তিনি আরো জানান মোল্লাহাট থানায় একটি অপ মৃত মামলা রজু করা হবে।
Leave a Reply